দুই দেশের কেউ নিচ্ছে না, সীমান্তে শূন্যরেখায় পাঁচ দিন ধরে খোলা আকাশের নিচে নারী

· Prothom Alo

বাংলাদেশ ও ভারতের সীমান্ত পিলার ১০৭৬। এই পিলার থেকে ভারতের ২০০ গজের মধ্যে একটি খোলা মাঠে মধ্যবয়সী এক নারী পাঁচ দিন ধরে অবস্থান করছেন। দিনের বেলায় খোলা আকাশের নিচে প্রচণ্ড রোদে পুড়ছেন তিনি। রাতের বেলায়ও থাকছেন সেখানে। বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কোনো দেশেই প্রবেশ করতে পারছেন না ওই নারী। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Visit arroznegro.club for more information.

ঘটনাটি ঘটেছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে। গত মঙ্গলবার সকাল থেকে আজ শনিবার বেলা আড়াইটা পর্যন্ত ওই নারীকে আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে দেখা গেছে।

হাসানুর রহমান, অধিনায়ক ও লেফটেন্যান্ট কর্নেল, জামালপুর ৩৫ বিজিবিওই নারীকে বিএসএফ পুশ ইনের (অবৈধভাবে ঠেলে পাঠানো) চেষ্টা করেছিল। এখন তাঁরা স্বীকার করছেন না। তাঁদের সঙ্গে আমরা বারবার যোগাযোগ করেছি। তাঁদের কথা একটাই, ওই নারী তাঁদের নয়। বিজিবিও অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইনের চেষ্টা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল আটটার দিকে পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর কাছ দিয়ে ওই নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় জামালপুর ৩৫ বিজিবির সদস্য ও স্থানীয় লোকজনের বাধার মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর ওই নারী সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেন।

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা নিজ নিজ সীমান্তে সতর্ক অবস্থান নেওয়ায় চার দিন ধরে ওই নারী কোনো দেশে প্রবেশ করতে পারেননি। আজ দুপুরেও একই অবস্থায় দেখা যায় তাঁকে। একদিকে তীব্র রোদ, অন্যদিকে সীমান্তরক্ষীদের কড়া নজরদারি—সব মিলিয়ে মানবিক সংকটের মধ্যে পড়েছেন ওই নারী।

পাথরের চর এলাকার বাসিন্দা মনির হোসেন প্রথম আলোকে বলেন, ওই নারী চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। টানা পাঁচ দিন ধরে তাঁকে খোলা আকাশের নিচে অবস্থান করতে হচ্ছে। মাথার ওপর কোনো আশ্রয় নেই। দিনের তীব্র রোদে যেমন তাঁকে সেখানে থাকতে হচ্ছে, তেমনি রাতও কাটাতে হচ্ছে খোলা আকাশের নিচে। গ্রামবাসী সামর্থ্য অনুযায়ী মাঝেমধ্যে তাঁকে বিস্কুট, পানি ও শুকনা খাবার দিচ্ছেন। কিন্তু একজন মানুষের তো বিশ্রাম ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য ন্যূনতম সুযোগ-সুবিধার প্রয়োজন রয়েছে। এভাবে একজন মানুষ দিনের পর দিন খোলা আকাশের নিচে থাকতে পারেন না। বিষয়টির দ্রুত একটি মানবিক সমাধান হওয়া প্রয়োজন।

গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ওই নারীর উত্তর ও দক্ষিণ পাশে ভারত এবং পশ্চিমে বাংলাদেশ। দুই দেশের সীমান্তের মাঝখানে একটি খোলা মাঠে কিছু খড়ের ওপর বিছানো কম্বলে বসে আছেন তিনি। পাশে পড়ে আছে কয়েকটি প্লাস্টিকের পানির বোতল। সামনে রয়েছে বিস্কুটের একটি প্যাকেট। তাঁকে বেশ আতঙ্কগ্রস্ত ও ক্লান্ত দেখাচ্ছিল। মাঝেমধ্যে উঠে আশপাশে এদিক-সেদিক যাওয়ার চেষ্টা করছিলেন।

পাথরের চর এলাকার বাসিন্দা মো. আল আমিন বলেন, ‘আমরা সীমান্তবর্তী এলাকার মানুষ। গত পাঁচ দিন ধরে ওই নারীকে এখানে অবস্থান করতে দেখছি। তিনি মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। তাঁর কথাবার্তাও অসংলগ্ন। তিনি কোথা থেকে এসেছেন, কোন দেশের বা এলাকার বাসিন্দা, তা আমরা জানি না। বিজিবি ও বিএসএফ কেউই তাঁকে গ্রহণ করছে না। ফলে বিষয়টি নিয়ে আমরা বেশ উদ্বেগ ও অস্বস্তির মধ্যে রয়েছি। এভাবে একজন নারী কত দিন এখানে পড়ে থাকবেন।’  

যেকোনো ধরনের অনুপ্রবেশ চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ‘ওই নারীকে বিএসএফ পুশ ইনের (অবৈধভাবে ঠেলে পাঠানো) চেষ্টা করেছিল। এখন তাঁরা স্বীকার করছেন না। তাঁদের সঙ্গে আমরা বারবার যোগাযোগ করেছি। তাঁদের কথা একটাই, ওই নারী তাঁদের নয়। বিজিবিও অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইনের চেষ্টা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’

Read full story at source