রাজশাহী আলোর পাঠশালায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

· Prothom Alo

শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং তাদের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে রাজশাহী আলোর পাঠশালায় একটি অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ১১ নভেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে এই সমাবেশ আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. রেজিনা খাতুন এবং আলোর পাঠশালার অন্যান্য শিক্ষকবৃন্দ।

সমাবেশে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতি, বাড়িতে পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ানো এবং তাদের সার্বিক দেখভালের বিষয়ে অভিভাবকদের সচেতন করা হয়। বিশেষ করে বর্তমান সময়ে সন্তানদের অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার, প্রযুক্তি ব্যবহারে নিয়ন্ত্রণ এবং তাদের চলাফেরা ও বন্ধু মহলের ওপর সজাগ ও দায়িত্বশীল দৃষ্টি রাখার বিশেষ আহ্বান জানানো হয়। প্রধান শিক্ষিকা মোসা. রেজিনা খাতুন তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও সামাজিক বিকাশে অভিভাবকদের সক্রিয় ভূমিকার ওপর জোর দেন। তিনি বলেন, সন্তানদের ভালো ফলাফল ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও নিয়মিত খোঁজখবর রাখতে হবে।

Visit tr-sport.bond for more information.

এ ছাড়া অন্যান্য শিক্ষকগণ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের ব্যক্তিগত দুর্বলতা ও উন্নতির দিকগুলো বিবেচনায় নিয়ে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। আসন্ন পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পর্কে অভিভাবকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও সহায়ক শিক্ষার পরিবেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

Read full story at source