জলাশয় ঘিরে পাখিদের খাবারের খোঁজ

· Prothom Alo

ভোরের আলো ফোটার আগেই জলাশয়ের আশপাশে শুরু হয় পাখিদের আনাগোনা। রাতভর না খেয়ে থাকা পাখিরা এ সময় খাবারের সন্ধানে বের হয়। কোনোটি গাছের ডালে বসে শিকারের অপেক্ষা করে, কোনোটি নলখাগড়ার ফাঁকে খোঁজে খাবার। আবার কোনোটি ঝাঁক বেঁধে উড়ে যায় জলাশয়ের ওপর দিয়ে। পোকামাকড়, ছোট মাছ, ঘাস ও জলজ উদ্ভিদের বীজ—খাদ্যাভ্যাস অনুযায়ী খাবার খুঁজে নেয় নানা প্রজাতির পাখি। তবে জলাশয় ভরাট, গাছ কাটা ও বসতি বাড়ায় দিন দিন কমছে এদের আবাস ও খাদ্যের সংস্থান।

Visit biznow.biz for more information.

ভোরের আলো ফোটার আগেই জলাশয়ের আশপাশের গাছপালায় জড়ো হয়েছে কয়েকটি পাখি।জলাশয়ের ধারে নলখাগড়ার ডাঁটিতে বসে আছে একটি ছোট পাখি। আশপাশে খাবারের সন্ধান করছে সে। বিদ্যুতের তারে পাশাপাশি বসে আছে দুটি গোশালিক। ভোরে জলাশয়ের আশপাশে তাদের এমন বিচরণ চোখে পড়ে। খুঁটির ওপর দাঁড়িয়ে চারপাশ পর্যবেক্ষণ করছে একটি ভাতশালিক। জলাশয়ের ওপর দিয়ে উড়ে যাচ্ছে একটি লাললটিকা বা হট্টিটি। লাল ঠোঁট ও চোখের পাশের লাল অংশ পাখিটির বিশেষ বৈশিষ্ট্য। খাবারের সন্ধানে জলাশয়ের ওপর দিয়ে উড়ে যাচ্ছে একদল সরালি হাঁস। গাছের ডালে বসে আছে একটি সাদা-গলা মাছরাঙা। জলাশয়ের ওপর দিয়ে পাশাপাশি উড়ে যাচ্ছে দুটি গাঙচিল। পানিতে খাবারের সন্ধানে তাদের এমন বিচরণ দেখা যায়। জলাশয়ের পাশের একটি খুঁটিতে বসে আছে কালো ফিঙে। লম্বা লেজ ও কালো পালকে সহজেই চেনা যায় পাখিটিকে। জলাশয়ের পাশের ঝোপে বসে আছে একটি ফিঙে ও একটি গোশালিক। মাটি থেকে পোকা তুলে নিয়েছে একটি দোয়েল। এভাবেই খাবার সংগ্রহ করে পাখিটি। জলাশয়ের পাশের ঝোপঝাড়ে খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে একটি বনমুরগি।

Read full story at source