বিয়ের চার মাসের মাথায় শ্বশুরবাড়ি থেকে নববধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

· Prothom Alo

চট্টগ্রামের রাউজানে বিয়ের ৪ মাস ৪ দিনের মাথায় শ্বশুরবাড়ি থেকে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের সৎসঙ্গ মন্দিরসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

Visit rouesnews.click for more information.

নিহত নববধূর নাম রিমা দে (১৯)। তিনি ফটিকছড়ি উপজেলার ২ নম্বর কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টেকবাড়িয়া চা-বাগানসংলগ্ন এলাকার খোকন দে ও প্রভা রাণী দম্পতির মেয়ে। পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হত্যা করেছে। তবে পুলিশের ধারণা, ওই নববধূ আত্মহত্যা করেছেন।

রিমার পরিবারের সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছর জুলাইয়ে রিমা দের সঙ্গে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের অয়ন খাস্তগীর (২৬) বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে রিমা দের বনিবনা হচ্ছিল না।

নিহত রিমার মা প্রভা রাণী দে বলেন, গতকাল রাতে তাঁরা খবর পান ঘরের সিঁড়ি থেকে পড়ে তাঁর মেয়ে আঘাত পেয়েছেন। পরে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হাসপাতালে নিচ্ছেন বলে জানান। এরপর তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চৌধুরীহাট হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে খোঁজ করেও মেয়েকে পাননি। পরে রাউজানে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে বাড়ির উঠানে তাঁর লাশ দেখতে পান। মেয়ের নাকের পাশে ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। মেয়েকে নির্যাতনের পর বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাত ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির উঠান থেকে নববধূর লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তাঁর শরীরের পাওয়া চিহ্নটি আঘাতের নয়, অ্যালার্জিজনিত হতে পারে। এ ঘটনায় পরিবার মামলা করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Read full story at source