ছেলের ‘নেতৃত্বে’ নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি

· Prothom Alo

ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দিয়েছেন—এমন অভিযোগ ওঠার পর চট্টগ্রামের রাউজানে বিএনপির এক নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ওই বিএনপি নেতাকে অব্যাহতি দেওয়া হয়।

Visit afnews.co.za for more information.

অব্যাহতি হওয়া বিএনপি নেতার নাম মো. সেলিম উদ্দিন। তিনি উপজেলার কদলপুর ইউনিয়ন বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক। ওই ইউনিয়নে বিএনপির দুটি কমিটি রয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।

এর আগে গত সোমবার ভোরে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সত্তারঘাট এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে ছাত্রলীগের মিছিলটি হয়। মিছিলটিতে মো. সেলিম উদ্দিনের ছেলে সজীব উদ্দিন নেতৃত্ব দেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মিছিলের ভিডিও দেখে সজীবকে শনাক্ত করা হয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী। সম্প্রতি দেশে ফিরে নিষিদ্ধ সংগঠনটির কার্যক্রমের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন। আগেও তিনি এ সংগঠনে যুক্ত ছিলেন।

জানতে চাইলে কদলপুর ইউনিয়ন বিএনপির একাংশের আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, ‘সেলিম উদ্দিন চৌধুরী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। তাঁর ছেলের ভূমিকার কারণে তাঁকে আগেও কয়েকবার দল থেকে সতর্ক করা হয়েছে। কিন্তু তিনি ছেলেকে বিরত রাখতে ব্যর্থ হয়েছেন। তাই তাঁকে কার্যত সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিএনপি নেতার ছেলে সজীব সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরে নিষিদ্ধ ছাত্রলীগে নতুন করে সক্রিয় হয়েছেন। আগেও দলটির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর নেতৃত্বে স্বল্প সময়ের জন্য একটি মিছিল হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যরা বহিরাগত। মিছিলের পর রাতে ওই স্থানে টায়ার জ্বালিয়ে অরাজকতার চেষ্টা এবং ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। দুটি ঘটনায় মামলা করা হচ্ছে।

Read full story at source