চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়

· Prothom Alo

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে কমতে শুরু করেছে তাপমাত্রা। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, এটিই আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। রাতভর শীত অনুভূত হলেও সকালে উঠেছে ঝলমলে রোদ। গতকাল বুধবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

Visit amunra-opinie.pl for more information.

গতকাল সন্ধ্যার পর থেকে আকাশে মেঘ ও কুয়াশা কমতে থাকে। এতে উত্তরের হিমেল বাতাসে রাতের তাপমাত্রা কমতে শুরু করে। আজ সকালে তাপমাত্রা নেমে আসে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।

অগ্রহায়ণের শুরু থেকেই পঞ্চগড়ে মেঘলা আকাশ, কুয়াশা আর উত্তুরে বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছিল। বিকেল হলেই গায়ে শীতের কাপড় জড়িয়ে বের হতে হচ্ছে বাসিন্দাদের। রাতে ঘুমাতে হচ্ছে কাঁথা–কম্বল জড়িয়ে।

গতকাল সন্ধ্যার পর থেকে আকাশে মেঘ ও কুয়াশা কমতে থাকে। এতে উত্তরের হিমেল বাতাসে রাতের তাপমাত্রা কমতে শুরু করে। আজ সকালে তাপমাত্রা নেমে আসে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় প্রথম আলোকে বলেন, তেঁতুলিয়ার আকাশ গত কয়েক দিন পুরোপুরি মেঘাচ্ছন্ন ছিল। গতকাল রাত থেকে মেঘ ও কুয়াশা কমে গেছে। তবে হালকা হিমেল বাতাস আছে। এখন আকাশের আট ভাগের চার ভাগ মেঘাচ্ছন্ন, মেঘ লুকোচুরি খেলছে। রাতে বেশি শীত অনুভূত হলেও সকালে সূর্য ওঠায় মানুষের মধ্যে স্বস্তি আছে।

আকাশ পরিষ্কার থাকায় সকালে সূর্য উঠে রোদের তীব্রতা ছড়াতে শুরু করলে স্বস্তি ফেরে মানুষের মধ্যে। কর্মচঞ্চল হয়ে ওঠে ফসলের খেত ও মাঠঘাট।

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের মারুপাড়া এলাকার বাসিন্দা মো. আল আমিন বলেন, ‘কয়েক দিনের চেয়ে গত রাতে একটু বেশি শীত লেগেছে। ভোরে উঠে দেখি শীতল বাতাস। সকালে আবার রোদ উঠেছে। এই আবহাওয়া আমাদের কৃষকদের জন্য ভালো। রোদ থাকলে মাঠে কেটে রাখা ধান ঘরে আনতে সুবিধা হবে।’

Read full story at source