লর্ডসে নেপালের বিপক্ষে টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ
· Prothom Alo

ইংল্যান্ডের সঙ্গে লর্ডসে টেস্ট খেলার ঘোষণা এসেছে আগেই। তবে শুধু এটুকুই নয়, ঐতিহাসিক এই মাঠে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টুয়েন্টিও খেলবে বাংলাদেশ। আগামী ৩ জুন নেপাল ও বাংলাদেশের এই ম্যাচটি আয়োজনের ঘোষণা দিয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠান এমসিসি জানিয়েছে, ২০২৭ সালের ৩ জুন লর্ডসে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। সেই দিনই মাঠটিতে অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের ঘরোয়া টি-টুয়েন্টি ব্লাস্টের একটি ম্যাচও। লর্ডসের ইতিহাসে এই প্রথম একই দিনে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের দুটি ম্যাচ আয়োজন করা হবে।
Visit freshyourfeel.org for more information.
বাংলাদেশ ও নেপালের সমর্থকেরা যেন সরাসরি টেলিভিশনে ম্যাচটি দেখতে পারেন, সেটি বিবেচনায় নিয়ে ম্যাচের সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছে এমসিসি। বাংলাদেশ আগামী বছরের মে মাসের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে। ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে তারা। ইংল্যান্ড সফরে নেপালেরও আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলার কথা রয়েছে।
এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রবার্ট লসন বলেছেন, ‘১৭ বছর পর লর্ডসে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের পরপরই এই ম্যাচটি আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আগামী গ্রীষ্মে দুটি ম্যাচের জন্যই বাংলাদেশ দলকে আবার লর্ডসে স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালও ম্যাচটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘১৭ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে লর্ডসে ফেরার পর এই ম্যাচ আগামী গ্রীষ্মকে বাংলাদেশের ক্রিকেটের জন্য আরও স্মরণীয় করে তুলবে।’
নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি চতুর বাহাদুর চাঁদও বলেছেন, লর্ডসে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি নেপালের জন্য ঐতিহাসিক। আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে ক্রিকেটের এই ঐতিহাসিক মাঠে এটিই হবে নেপালের প্রথম ম্যাচ।
ইনিংসের পর ১০ উইকেটের হারও এড়াল বাংলাদেশ