প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে কুড়িগ্রাম বন্ধুসভার সাংস্কৃতিক অনুষ্ঠান

· Prothom Alo

প্রথম আলো শুধু দেশের প্রথম সারির একটি সংবাদপত্র নয়। তারা সংবাদের বাইরে নানামুখী সামাজিক কার্যক্রমও পরিচালনা করে থাকে। ২৮ বছর ধরে পত্রিকা প্রকাশ ও বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে। ফলে পত্রিকার বাইরে ‘প্রথম আলো একটি ইনস্টিটিউশন’ হিসেবে গড়ে উঠেছে।

Visit freshyourfeel.com for more information.

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় শুভেচ্ছা বিনিময়কালে অতিথিরা এ কথা বলেন। ১৭ নভেম্বর সকালে কুড়িগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে কুড়িগ্রাম বন্ধুসভা।

অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে প্রথম আলো পত্রিকা সত্য প্রকাশ করে। সত্য প্রকাশ করার জন্যই প্রথম আলোর এত শত্রু। আর এই সত্য প্রকাশই প্রথম আলোর শক্তি। এর বাইরে প্রথম আলো পত্রিকার আরেকটি বড় শক্তি হলো লাখো পাঠক।’

কুড়িগ্রামে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান

কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বলেন, ‘পত্রিকার খবরে কীভাবে সত্য তথ্য সুন্দর করে গুছিয়ে তুলে ধরা যায়, সেটি প্রথম আলো দেখিয়েছে। এ কারণে তারা শুধু একটি খবরের কাগজ হয়ে পাঠকের কাছে থেমে নেই, হয়ে উঠেছে সংবাদপত্র জগতে ইনস্টিটিউশন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা সফি খান, মোখলেছুর রহমান মুকুল, ওবায়দুর রহমান, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি রুকুনুজ্জামান রুকু, কুড়িগ্রাম জেলা রোভার স্কাউটসের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান পলাশ, সাংস্কৃতিক সংগঠক তানভীর মামুন, লেখক নাহিদ হাসান, কুড়িগ্রাম বন্ধুসভার সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার, সহসভাপতি নয়ন সরখেল, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান প্রমুখ।

কুড়িগ্রামে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান

অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলার দুজন সেরা পাঠককে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। ওই দুজন পাঠক হলেন চিলমারী উপজেলার রমনার গৃহবধূ শিউলি বেগম ও খলিলগঞ্জ এলাকার বাসিন্দা আমিনুর রহমান। তাঁরা দুজনই ১৯৯৮ সালে প্রকাশ হওয়ার পর থেকে প্রথম আলো পড়েন এবং সংরক্ষণ করেন।

সকাল ১১টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রথম আলো কুড়িগ্রাম প্রতিনিধি জাহানুর রহমান স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন। স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের নাচ, গান ও কুড়িগ্রাম লালন আখড়াবাড়ির শিল্পী সাধু দুলাল চন্দ্র বর্মণের লালনগীতির ফাঁকে ফাঁকে চলে অতিথিদের শুভেচ্ছা বিনিময়।

প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা সফি খান সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম বন্ধুসভা

Read full story at source