রণদাপ্রসাদের জীবন ও সময়ের প্রামাণ্য পাঠ

· Prothom Alo

মানবসভ্যতার ইতিহাসে যুগে যুগে কিছু মানুষ জন্ম নেন যাঁরা তাঁদের সময়কে অতিক্রম করেন; আবার এমন কিছু মানুষও থাকেন, যাঁদের সময়ই সম্পূর্ণভাবে ধারণ করতে পারে না। বাঙালির ইতিহাসে রণদাপ্রসাদ সাহা (১৮৯৬-১৯৭১) তেমনই এক মানুষ, যাঁর জীবনকে শুধু দানশীলতা, অর্থবিত্ত কিংবা ব্যক্তিক সাফল্যের পরিমাপে বিচার করা যায় না। তাঁর জীবনের অন্তর্গত তাৎপর্য নিহিত রয়েছে ব্যক্তিগত বেদনাকে সামাজিক দায়ে রূপান্তরিত করার বিরল ক্ষমতায়। হেনা সুলতানার কালজয়ী রণদাপ্রসাদ গ্রন্থটি সেই মানুষের জীবন, কর্ম, চিন্তা ও ঐতিহাসিক পরিণতিকে পুনরাবিষ্কারের একটি প্রয়াস। গ্রন্থটি ঔপনিবেশিক বাংলার সামাজিক বাস্তবতা, মানবিক উদ্যোগের বিকাশ এবং মুক্তিযুদ্ধের নির্মম ইতিহাসের সঙ্গে যুক্ত এক ব্যক্তিমানুষের জীবন-দলিল।

গবেষক কুশলতার সঙ্গে রণদাপ্রসাদ সাহার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় প্রথম বিশ্বযুদ্ধে তাঁর অংশগ্রহণকে ফুটিয়ে তুলেছেন। বেঙ্গল অ্যাম্বুলেন্স কোরে যোগ দিয়ে মেসোপটেমিয়ার যুদ্ধক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা এবং পরবর্তী সময়ে ৪৯তম বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে সম্পৃক্ততা তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। এ অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি যুদ্ধের বিপর্যয়, আহত মানুষের অসহায়তা এবং সেবার বাস্তব প্রয়োজন প্রত্যক্ষ করেছিলেন।

গ্রন্থটির সূচনা হয়েছে রণদাপ্রসাদের জন্ম ও দুঃখলালিত শৈশবের পটভূমি দিয়ে। সাত বছর বয়সে মাতৃহারা হওয়ার অভিজ্ঞতা তাঁর জীবনবোধে গভীর অভিঘাত সৃষ্টি করেছিল, যা পরিণত বয়সে স্মৃতির বেদনা না হয়ে রূপ নিয়েছিল সঞ্জীবনী মন্ত্রে। চিকিৎসার অভাবে মা কুমুদিনী দেবীর মৃত্যু তাঁকে এমন এক প্রতিজ্ঞার দিকে নিয়ে যায়, যার বাস্তব রূপ কুমুদিনী হাসপাতাল। গ্রন্থের ‘শৈশব’ ও ‘জীবনযুদ্ধ’ অধ্যায়ে লেখক হেনা সুলতানা রণদাপ্রসাদের আত্মপ্রতিষ্ঠার পটভূমি নির্মাণ করেছেন। পারিবারিক অশান্তির জেরে কিশোর বয়সে ঘর ছেড়ে কলকাতায় পালিয়ে যাওয়া, ফুটপাতে রাত কাটানো, পেটের দায়ে কুলিগিরি থেকে শুরু করে নানা কাজ ও কঠিন জীবনযুদ্ধ রণদাপ্রসাদের চরিত্রকে শাণিত করেছিল। পরাধীন ভারতের স্বদেশি আন্দোলন ও বিপ্লবীদের সংস্পর্শে আসা এবং পুলিশি নির্যাতনের শিকার হওয়া তাঁর মধ্যে জন্ম দিয়েছিল এক আপসহীন দেশপ্রেমের। প্রাতিষ্ঠানিক শিক্ষার সীমাবদ্ধতা, আর্থিক অনিশ্চয়তা ও জীবিকার কঠিন বাস্তবতা অতিক্রম করে তিনি কলকাতায় নিজের অবস্থান তৈরি করেন। ঔপনিবেশিক কলকাতা তখন বাণিজ্য, শিল্প, শিক্ষিত মধ্যবিত্তের বিকাশ ও জাতীয়তাবাদী রাজনীতির সংঘাতময় কেন্দ্র। এ শহরের অর্থনৈতিক পরিসরে প্রবেশ করে রণদাপ্রসাদ ব্যবসায়িক সাফল্য অর্জন করেন। নদীপথের পরিবহন, পাটশিল্পসহ বিভিন্ন বাণিজ্যিক উদ্যোগে তাঁর সম্পৃক্ততা তাঁকে বিপুল সম্পদের অধিকারী করে। কিন্তু তাঁর জীবনের বিশেষত্ব হলো সম্পদ অর্জনের পর সামাজিক ব্যবহারের সিদ্ধান্ত। এখানেই তিনি কালজয়ী ও অন্য সবার থেকে স্বতন্ত্র।

Visit sport-tr.bet for more information.

গবেষক কুশলতার সঙ্গে রণদাপ্রসাদ সাহার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় প্রথম বিশ্বযুদ্ধে তাঁর অংশগ্রহণকে ফুটিয়ে তুলেছেন। বেঙ্গল অ্যাম্বুলেন্স কোরে যোগ দিয়ে মেসোপটেমিয়ার যুদ্ধক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা এবং পরবর্তী সময়ে ৪৯তম বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে সম্পৃক্ততা তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। এ অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি যুদ্ধের বিপর্যয়, আহত মানুষের অসহায়তা এবং সেবার বাস্তব প্রয়োজন প্রত্যক্ষ করেছিলেন। ঔপনিবেশিক সামরিক কাঠামোর সঙ্গে একজন বাঙালি তরুণের সম্পৃক্ততা এবং পরবর্তী সময়ে নিজ সমাজের কল্যাণে তাঁর জীবন উৎসর্গের মধ্যে যে বীরত্ব, তা প্রশংসার দাবি রাখে। হেনা সুলতানা দলিল ও বিবরণের সাহায্যে এ অধ্যায় তুলে ধরেছেন। তবে এর রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক অভিঘাত নিয়ে আরও বিশ্লেষণ থাকলে পাঠকের অনুসন্ধিৎসা গভীরতর হতো।

গ্রন্থটির শেষ অংশ এক গভীর শোকার্ত ট্র্যাজেডির মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সর্বস্ব দিয়ে রণদাপ্রসাদ গোপনে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা ও খাদ্য দিয়ে সহায়তা করেছিলেন। কিন্তু স্বাধীনতাবিরোধী এ দেশীয় দোসর ও পাকিস্তানি হানাদার বাহিনীর ষড়যন্ত্রের শিকার হয়ে ১৯৭১ সালের ৭ মে তিনি ও তাঁর তরুণ পুত্র ভবানীপ্রসাদ সাহা (রবি) অপহৃত হন এবং চিরতরে হারিয়ে যান।

রণদাপ্রসাদের মানবিক দর্শনের সবচেয়ে দৃশ্যমান প্রকাশ তাঁর স্বাস্থ্য ও শিক্ষাবিষয়ক উদ্যোগে। ১৯৩৮ সালে শোভাসুন্দরী ডিসপেনসারি প্রতিষ্ঠা, ১৯৪৪ সালে কুমুদিনী হাসপাতালের উদ্বোধন এবং ১৯৪৭ সালে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা তাঁর সমাজভাবনার ধারাবাহিক প্রকাশ। ১৯৪৩ সালের ভয়ংকর দুর্ভিক্ষের সময় আড়াই শতাধিক লঙ্গরখানা চালিয়ে তিনি হাজার হাজার নিরন্ন মানুষকে বাঁচিয়েছিলেন। অন্যদিকে ভারতেশ্বরী হোমস, কুমুদিনী কলেজ ও দেবেন্দ্র কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি শিক্ষাকে সামাজিক মুক্তির উপায় হিসেবে গ্রহণ করেছিলেন। বিশেষত নারীশিক্ষা ও নারীর স্বাস্থ্যকে তিনি সমাজের সামগ্রিক অগ্রগতির পূর্বশর্ত হিসেবে বিবেচনা করেছেন। এখানে রণদাপ্রসাদের দানশীলতার প্রচলিত সংজ্ঞাটিও নতুন করে বিবেচনা করা প্রয়োজন। দান সাময়িক প্রয়োজন মেটাতে পারে, কিন্তু প্রতিষ্ঠান মানুষের প্রয়োজনকে দীর্ঘস্থায়ীভাবে ধারণ করে। তিনি দ্বিতীয় পথটি বেছে নিয়েছিলেন। তাঁর সম্পদ ব্যক্তিগত উত্তরাধিকারের বদলে সামাজিক উত্তরাধিকারে পরিণত হয়েছিল। তবে গ্রন্থটির শেষ অংশ এক গভীর শোকার্ত ট্র্যাজেডির মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সর্বস্ব দিয়ে রণদাপ্রসাদ গোপনে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা ও খাদ্য দিয়ে সহায়তা করেছিলেন। কিন্তু স্বাধীনতাবিরোধী এ দেশীয় দোসর ও পাকিস্তানি হানাদার বাহিনীর ষড়যন্ত্রের শিকার হয়ে ১৯৭১ সালের ৭ মে তিনি ও তাঁর তরুণ পুত্র ভবানীপ্রসাদ সাহা (রবি) অপহৃত হন এবং চিরতরে হারিয়ে যান।

কালজয়ী রণদাপ্রসাদ গ্রন্থে রণদাপ্রসাদের ব্যক্তিসত্তার বৈচিত্র্য উন্মোচনের পাশাপাশি তাঁর জীবনের নানা অনালোচিত দিকও উপস্থাপন করেছেন গবেষক। জনহিতকর কর্মকাণ্ডের পরিচয়ের বাইরে তিনি ছিলেন রবীন্দ্রানুরাগী, শিল্পপ্রেমী ও সংস্কৃতিমনস্ক মানুষ। সমকালীন বহু বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। ১৯৬৯ সালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ রচিত আলমগীর নাটক মঞ্চস্থ হলে তিনি নামভূমিকায় অভিনয় করেন। কবি জসীমউদ্দীনও তাঁর সখিনা কাব্যগ্রন্থটি রণদাপ্রসাদকে উৎসর্গ করেন। তবে সবকিছুকে ছাপিয়ে গ্রন্থটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এর দলিলনির্ভরতা। প্রথম বিশ্বযুদ্ধের ঐতিহাসিক আলোকচিত্র, সামরিক জীবনের বিবরণ, পারিবারিক নানান আলোকচিত্র, চিঠিপত্র ও বংশতালিকার সংযোজন গ্রন্থটিকে বহুমাত্রিক রূপ দিয়েছে। ১৩টি অধ্যায়ে বিন্যস্ত গ্রন্থটি জীবনবৃত্তান্তের পাশাপাশি তাঁর চিন্তাধারা, ব্যবসায়িক উদ্যোগ, সেবাকর্ম ও প্রাতিষ্ঠানিক অবদানকে পৃথকভাবে বিবেচনা করেছে।

সর্বোপরি, রণদাপ্রসাদের জীবনকে মহিমান্বিত করার চেয়ে তাঁর জীবনদর্শনের সামাজিক তাৎপর্য অনুধাবন করাই বইটির প্রকৃত পাঠ। মানুষ চলে যান, কিন্তু তাঁর নির্মিত প্রতিষ্ঠান মানুষের প্রয়োজনের সঙ্গে যুক্ত থাকলে তাঁর অনুপস্থিতিও একসময় উপস্থিতির অন্য রূপ হয়ে ওঠে। রণদাপ্রসাদ সাহার উত্তরাধিকার সে অর্থেই জীবিত। আশা করি, ভবিষ্যতে হেনা সুলতানার মতো আরও অনেকে এগিয়ে আসবেন এই কালজয়ী মানুষের বিস্মৃতি ইতিহাস পুনরুদ্ধার করতে।

...

কালজয়ী রণদাপ্রসাদ

হেনা সুলতানা

প্রকাশক: জার্নিম্যান বুকস

প্রকাশ: মে ২০২৬

প্রচ্ছদে ব্যবহৃত টাইপোগ্রাফি: নূপুর চন্দ্র সাহা

পৃষ্ঠা: ১৬৪ ; মূল্য: ৫০০ টাকা

Read full story at source