বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৬: এইচএসসির পরে বিবিএ পড়তে চান, তাঁদের করণীয় কী
· Prothom Alo
উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরোনোর পর শিক্ষার্থীদের সামনে যে কয়েকটি জনপ্রিয় ও যুগোপযোগী ক্যারিয়ারের পথ উন্মুক্ত হয়, তার মধ্যে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিবিএ অন্যতম। পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে করপোরেট, ফাইন্যান্স, তথ্যপ্রযুক্তি কিংবা উদ্যোক্তা হওয়ার দৌড়ে বিবিএ একটি চমৎকার ভিত্তি তৈরি করে দেয়। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য এটি স্বাভাবিক পছন্দ হলেও বর্তমানে যেকোনো ব্যাকগ্রাউন্ডের তরুণেরাই এই পেশাদার ডিগ্রির প্রতি দারুণভাবে আকৃষ্ট হচ্ছেন। তবে স্বপ্নের কেরিয়ার গড়তে এইচএসসি শেষের এই মধ্যবর্তী সময়টিতে সঠিক কৌশল, সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচন এবং পড়াশোনার মানসিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি।
সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
বাংলাদেশে বিবিএ পড়ার জন্য সরকারি ও বেসরকারি উভয় খাতেই আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রথম পছন্দের তালিকায় থাকে। এসব প্রতিষ্ঠানে মেধাতালিকার শীর্ষে থাকা প্রতিযোগীরাই কেবল আসন পান এবং খরচের দিক থেকেও এটি অত্যন্ত সাশ্রয়ী। অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের বিবিএ প্রোগ্রাম পরিচালনা করে আসছে। ইন্টার্নশিপ, গ্লোবাল ক্রেডিট ট্রান্সফার এবং আধুনিক কারিকুলামের কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ ডিগ্রিও দেশ-বিদেশের বাজারে ব্যাপকভাবে সমাদৃত। শিক্ষার্থীরা তাঁদের বাজেট, যাতায়াতের ব্যবস্থা এবং একাডেমিক ফলাফলের ওপর ভিত্তি করে সরকারি বা বেসরকারি যেকোনো ভালো প্রতিষ্ঠানে বিবিএ পড়ার সিদ্ধান্ত নিতে পারেন।
Visit esporist.com for more information.
আইবিএ ভর্তি পরীক্ষায় মূলত ইংরেজি, গণিত এবং অ্যানালিটিক্যাল রাইটিংয়ের ওপর দক্ষতা যাচাই করা হয়। এর জন্য আইবিএর বিগত বছরের প্রশ্নব্যাংক সলভ করা, ইংরেজিতে কথা বলা ও লেখার অভ্যাস বাড়ানো এবং গণিতের বেসিক স্ট্রং করা আবশ্যক।
আইবিএতে পড়ার সুযোগ ও প্রস্তুতি
ব্যবসায় শিক্ষা নিয়ে দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা আইবিএ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএর বিবিএ ডিগ্রি দেশের সেরা করপোরেট ও গ্লোবাল কেরিয়ারের প্রবেশদ্বার হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে ভর্তি হওয়া প্রতিবছর হাজারো শিক্ষার্থীর স্বপ্ন। এখানে ভর্তির জন্য প্রচলিত পাঠ্যবইয়ের বাইরে গিয়ে আলাদা কৌশল অবলম্বন করতে হয়। আইবিএ ভর্তি পরীক্ষায় মূলত ইংরেজি, গণিত এবং অ্যানালিটিক্যাল রাইটিংয়ের ওপর দক্ষতা যাচাই করা হয়। এর জন্য আইবিএর বিগত বছরের প্রশ্নব্যাংক সলভ করা, ইংরেজিতে কথা বলা ও লেখার অভ্যাস বাড়ানো এবং গণিতের বেসিক স্ট্রং করা আবশ্যক। হাতে থাকা কয়েক সপ্তাহকে আইবিএ প্রস্তুতির জন্য কঠোরভাবে কাজে লাগাতে পারলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ল, কমল জিপিএ; যে যে পরিবর্তন এলবিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য পরামর্শ
অনেক শিক্ষার্থীই মনে করেন, কেবল বাণিজ্য বা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরাই ভালো বিবিএ করতে পারেন এটা সম্পূর্ণ ভুল ধারণা। বরং বিজ্ঞান ও মানবিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা শিক্ষার্থীরাও বিবিএতে অসাধারণ পারফর্ম করে থাকেন। সায়েন্সের শিক্ষার্থীদের ম্যাথ এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ভালো থাকায় তাঁরা বিবিএর ফাইন্যান্স, অ্যাকাউন্টিং বা বিজনেস অ্যানালিটিকস অংশে খুব দ্রুত ভালো করেন। অন্যদিকে মানবিক বিভাগের শিক্ষার্থীদের প্রেজেন্টেশন স্কিল, কমিউনিকেশন ও স্ট্র্যাটেজিক চিন্তাভাবনা মার্কেটিং বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে দারুণ কাজে দেয়। সায়েন্স বা আর্টসের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা হলো, অধিকাংশ সাধারণ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের জন্য আলাদা ইউনিট বা আসন বরাদ্দ থাকে। এইচএসসির পর তাঁদের কাজ হবে ব্যবসার মৌলিক পরিভাষা, বিশ্ব অর্থনীতি এবং মৌলিক সাধারণ জ্ঞান নিয়ে কিছুটা ধারণা রাখা, যাতে বিবিএ শুরু করার পর কোর্স বিষয়গুলো বোঝা সহজ হয়।
শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, কারা আবেদন করতে পারবেনভবিষ্যতের ক্যারিয়ার সম্ভাবনা
বিবিএ কেবল একটি ডিগ্রি নয়, এটি একজন শিক্ষার্থীকে লিডারশিপ, প্রবলেম সলভিং ও প্রফেশনাল নেটওয়ার্কিং শেখায়। বিবিএ শেষ করার পর চাকরির বাজার অত্যন্ত বিস্তৃত ও বহুমুখী। দেশীয় ও বহুজাতিক প্রতিষ্ঠান যেমন ইউনিলিভার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, নেসলে কিংবা দেশের শীর্ষস্থানীয় টেলিকম ও ব্যাংকিং খাতে বিবিএ গ্র্যাজুয়েটদের প্রচুর চাহিদা রয়েছে। এ ছাড়া বর্তমানে ফিনটেক, ই-কমার্স এবং গ্লোবাল স্টার্টআপগুলোয় ডাটা অ্যানালিস্ট, ডিজিটাল মার্কেটার, প্রডাক্ট ম্যানেজার ও ফাইন্যান্সিয়াল কনসালট্যান্ট হিসেবে নতুন নতুন কেরিয়ারের দুয়ার খুলছে। শুধু চাকরিই নয়, নিজের উদ্ভাবনী উদ্যোগ বা স্টার্টআপ গড়ে তুলে সফল উদ্যোক্তা হওয়ার যে ব্যবসায়িক জ্ঞান প্রয়োজন, তা বিবিএ পড়ার মাধ্যমেই সবচেয়ে ভালো অর্জন করা যায়। সঠিক লক্ষ্য, প্রাতিষ্ঠানিক দক্ষতা এবং নিরবচ্ছিন্ন শেখার মানসিকতা থাকলে উচ্চমাধ্যমিকের পর বিবিএ পড়া হতে পারে জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত।
রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, সুযোগ ১৮ হাজার শিক্ষার্থীর