কখনো মিক্স, কখনো ম্যাচ! অ্যাডিডাস অরিজিনালসের নতুন লুকে সুহানার স্টাইলিংয়ে মুগ্ধ ভক্তরা

· Prothom Alo

সুহানা খানের নতুন অ্যাডিডাস অরিজিনালস কালেকশনের স্পোর্টি লুকে মজেছে নেট দুনিয়া। অ্যাডিসিগনেচার কালেকশনে কখনো মিক্স, কখনো ম্যাচিং স্টাইলিংয়ে তিনি  তুলে ধরেছেন আরাম, রেট্রো আবহ ও স্ট্রিটওয়্যারের কুল মেলবন্ধন।

স্পোর্টি স্টাইল আর ক্যাজুয়াল ফ্যাশনের মেলবন্ধনে নতুন করে নজর কাড়ছেন বলিউডের জেন–জি অভিনেত্রী সুহানা খান। কখনো ঢিলেঢালা হুডি ও ট্র্যাকপ্যান্ট, কখনো স্নিকার্সের সঙ্গে আরামদায়ক অ্যাথলেইজার। তাঁর স্টাইলিংয়ে ফুটে উঠছে আধুনিক স্ট্রিটওয়্যারের স্বতঃস্ফূর্ত আবহ। সম্প্রতি অ্যাডিডাস অরিজিনালস-এর নতুন অ্যাডিসিগনেচার কালেকশনের ক্যম্পেইনে দেখা গেছে তাঁকে। নিজের ইন্সটাগ্রামে কিছু ছবি প্রকাশ করে তিনি লিখেছেন ‘সাম ডে আই মিক্স। সাম ডে আই ম্যাচ’—অর্থাৎ, কোনো দিন পোশাকে বৈপরীত্য, আবার কোনো দিন একই ধরনের পোশাকের সমন্বয়; এই ভাবনাকেই সামনে রেখেছে তাঁর নতুন ফ্যাশন লুক।

Visit sportbet.rodeo for more information.

২০২৫ সালের জুনে অ্যাডিডাস অরিজিনালস-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হন সুহানা। এর আগে এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন দীপিকা পাড়ুকোন। নতুন প্রজন্মের ফ্যাশন ও স্ট্রিট কালচারের সঙ্গে ব্র্যান্ডের সম্পর্ক আরও দৃঢ় করতেই সুহানাকে বেছে নেয় অ্যাডিডাস ইন্ডিয়া। এরপর থেকে স্নিকার্স, অ্যাথলেইজার ও বিভিন্ন ক্যম্পেইনে দেখা যাচ্ছে তাঁকে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে স্পোর্টসওয়্যারকে দৈনন্দিন ফ্যাশনের অংশ করে তোলার ক্ষেত্রে তাঁর উপস্থিতি গুরুত্বপূর্ণ।

মিক্স অ্যান্ড ম্যাচে স্ট্রিট স্টাইল

সুহানার স্টাইলিংয়ে স্পোর্টি সিলুয়েটের সঙ্গে মিশেছে স্ট্রিটওয়্যারের কুল অ্যাটিটিউড। ঢিলেঢালা ফিট, মিনিমাল ডিজাইন আর রেট্রো স্পোর্টসওয়্যারের অনুপ্রেরণায় সাজানো প্রতিটি লুকেই রয়েছে কমফোর্ট স্টাইল। কখনো কনট্রাস্ট রঙের টপ ও বটম, কখনো একই রঙের কো-অর্ড সেট দুই ধরনের স্টাইলিংয়েই সাবলীল তিনি। স্নিকার্সের সঙ্গে এই স্পোর্টি লুকগুলোকে আরও শার্প ও কনটেম্পোরারি করে তুলেছে তাঁর অ্যাপ্রোচ। সব মিলিয়ে, আরামদায়ক পোশাকেও কীভাবে নিজস্ব ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করা যায়, সুহানার লুক যেন তারই উদাহরণ।

নতুন অ্যাডিসিগনেচার কালেকশনে স্পোর্টি ফ্যাশন

অ্যাডিডাস অরিজিনালস-এর নতুন অ্যাডিসিগনেচার কালেকশনটি তৈরি হয়েছে ফ্যাশন ডিজাইনার উইলি চাভারিয়ার সঙ্গে যৌথভাবে। তিনি এই কালেকশনের ক্রিয়েটিভ অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন। ২০২৬ সালের ২০ অক্টোবর কালেকশনটির ঘোষণা দেয় অ্যাডিডাস। ২৩ অক্টোবর থেকে এটি বাজারে পাওয়া যাচ্ছে। পরিচিত স্পোর্টসওয়্যারকে আরও আধুনিক কাট, উন্নত ফেব্রিক ও নতুন সিলুয়েটে তুলে ধরাই এই সংগ্রহের মূল ভাবনা।

কালেকশনে রয়েছে হুডি, সোয়েটপ্যান্ট, টি-শার্ট, ট্যাঙ্ক টপ, ক্রু-নেক ও মক-নেক টপ, ফুল-জিপ সোয়েটশার্ট এবং ব্র্যান্ডটির পরিচিত ফায়ারবার্ড ও এসএসটি ট্র্যাকস্যুট। পোশাকগুলোর কাটে রয়েছে ঢিলেঢালা গড়ন, ড্রপড শোল্ডার ও আরামদায়ক ফিট। ভারী ব্রাশড-ব্যাক ফ্লিস ফেব্রিকের ব্যবহার পোশাকে এনেছে প্রিমিয়াম অনুভূতি। রঙের ক্ষেত্রেও রয়েছে উজ্জ্বল শেডের পাশাপাশি গোলাপি, নীল, ধূসর ও অফ-হোয়াইটের মতো পরিশীলিত রং।

মিক্স অ্যান্ড ম্যাচে ব্যক্তিত্বের প্রকাশ

সুহানার নতুন প্রচারচিত্রে স্টাইলিংয়ের অন্যতম আকর্ষণ মিক্স অ্যান্ড ম্যাচ। কখনো আলাদা রঙের টপ ও বটম, কখনো একই রঙের ম্যাচিং সেট দুই ধরনের স্টাইলিংয়েই রয়েছে স্বাচ্ছন্দ্য ও নিজস্বতার প্রকাশ। তাঁর এই ক্যম্পেইনের স্টাইলিং করেছেন মোহিত রাই ও শুভি কুমার।

এই ধরনের পোশাকের সবচেয়ে বড় সুবিধা, একই আইটেম দিয়ে তৈরি করা যায় একাধিক লুক। হুডির সঙ্গে ট্র্যাকপ্যান্ট পরলে পাওয়া যায় ক্ল্যাসিক স্পোর্টি আবহ। আবার একই হুডি ডেনিম বা ক্যাজুয়াল প্যান্টের সঙ্গে পরলে তৈরি হয় ভিন্নধাঁচের স্ট্রিট স্টাইল। ম্যাচিং ট্র্যাকস্যুটের সঙ্গে স্নিকার্স যোগ করলেও পুরো সাজে আসে সমন্বিত স্পোর্টি লুক।

সুহানার প্রচারচিত্রের ক্যাপশনেও উঠে এসেছে এই স্বাধীন স্টাইলিংয়ের ভাবনা—‘সাম ডে আই মিক্স। সাম ডে আই ম্যাচ’ অর্থাৎ, প্রতিদিন একই ধরনের সাজে আটকে থাকার প্রয়োজন নেই। কখনো রং ও প্যাটার্নে বৈপরীত্য, আবার কখনো একই রঙের পোশাকে মিলিয়ে নেওয়া যায় নিজের পছন্দ।

স্নিকার্সেও রেট্রো আবহ

সুহানার অ্যাডিডাস অরিজিনালস-যাত্রায় স্নিকার্সের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০২৬ সালের মে মাসে ব্র্যান্ডটির লো-প্রোফাইল স্নিকার্স কালেকশনের প্রচারচিত্রেও দেখা গেছে তাঁকে। সেখানে গুরুত্ব পেয়েছে রেট্রো স্পোর্টসওয়্যার থেকে অনুপ্রাণিত নিচু সোলের স্নিকার্স। টোকিও, জাপান, তায়কোয়ান্দো ও ইতালিয়া—এই মডেলগুলো কালেকশনের অন্যতম আকর্ষণ।

এই ধরনের স্নিকার্সের বিশেষত্ব হলো সরু ও তুলনামূলক নিচু সিলুয়েট। ভারী সোলের স্নিকার্সের তুলনায় এগুলো দেখতে অনেক বেশি মিনিমাল ও ক্ল্যাসিক। ট্র্যাকপ্যান্ট, ডেনিম, শর্টস কিংবা ক্যাজুয়াল স্কার্ট—বিভিন্ন পোশাকের সঙ্গেই সহজে মানিয়ে যায়। ফলে স্পোর্টসওয়্যার ছাড়াও দৈনন্দিন ফ্যাশনে এই স্নিকার্সের জনপ্রিয়তা বাড়ছে।
গত আগস্টে নয়াদিল্লির কনট প্লেসে অ্যাডিডাস অরিজিনালস-এর নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধনেও উপস্থিত ছিলেন সুহানা। ব্র্যান্ডটির ভারতের অন্যতম বড় এই স্টোর উদ্বোধনে তাঁর উপস্থিতি অ্যাডিডাস অরিজিনালস-এর সঙ্গে তাঁর সম্পৃক্ততাকে আরও সামনে নিয়ে আসে।

সব মিলিয়ে সুহানার নতুন অ্যাডিডাস অরিজিনালস লুকে স্পোর্টসওয়্যার শুধু ব্যায়াম কিংবা জিমের পোশাকে সীমাবদ্ধ থাকছে না। বরং আরাম, রেট্রো অনুপ্রেরণা ও ব্যক্তিগত স্টাইলের সমন্বয়ে হয়ে উঠছে দৈনন্দিন ফ্যাশনের অংশ। কখনো মিক্স, কখনো ম্যাচ—সুহানার স্টাইলিংয়ের এই স্বাধীনতাই যেন নতুন প্রজন্মের অ্যাথলেইজার ফ্যাশনের মূল আকর্ষণ।

Read full story at source