১০ কোটি টাকায় মুক্তা পানির তিন কারখানা, চালু করতে লাগবে আরও ১৯ কোটি
· Prothom Alo

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য ১০ কোটি টাকা ব্যয়ে মুক্তা পানির তিনটি কারখানা নির্মাণ করেছিল সরকার। কিন্তু ছয় বছরেও সেগুলোতে উৎপাদন শুরু হয়নি। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও দক্ষ জনবল না থাকায় অব্যবহৃত পড়ে আছে কারখানাগুলো। অথচ উৎপাদন না হলেও বিদ্যুৎ বিলসহ এগুলোর পেছনে প্রতিবছর ব্যয় হচ্ছে প্রায় ৬০ লাখ টাকা।
Visit betsport24.es for more information.
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তৎকালীন সমাজকল্যাণসচিব জুয়েনা আজিজ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের মৈত্রী শিল্পের তখনকার নির্বাহী পরিচালক সেলিম খান। মুন্সিগঞ্জের সন্তান সেলিম খান এখন কৃষি মন্ত্রণালয়ের সচিব।
দায়িত্ব পালনের সময় তাঁদের নিজ নিজ এলাকায় কারখানাগুলো নির্মাণ করা হয়। তবে কারখানা স্থাপনের আগে প্রয়োজনীয়তা যাচাইয়ে সমীক্ষা হয়নি। উৎপাদন চালানোর জন্য জনবল নিয়োগের প্রস্তুতিও ছিল না।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে গড়ে তোলা কারখানাগুলো অব্যবহৃত পড়ে থাকায় সরকারি অর্থের ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে বাজারে মুক্তা পানির চাহিদা থাকলেও উৎপাদন কমছে। এতে কর্মসংস্থান ও আয় বাড়ানোর উদ্যোগও বাধাগ্রস্ত হচ্ছে।
লালমনিরহাটে সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় বোতলজাত মুক্তা পানির এই কারখানা। বৈরাতি গ্রাম, তুষভান্ডার, কালীগঞ্জ, লালমনিরহাট, ২২ অক্টোবরকারখানা আছে, উৎপাদন নেই
সমাজকল্যাণমন্ত্রী থাকাকালে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতা নুরুজ্জামান আহমেদ তাঁর নির্বাচনী এলাকা লালমনিরহাটে মুক্তা পানির একটি কারখানা নির্মাণ করেন। এতে ব্যয় হয় সাড়ে তিন কোটি টাকা। কিন্তু কারখানা চালানোর জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়নি। ফলে ছয় বছর ধরে সেটি অব্যবহৃত পড়ে আছে।
একই সময়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন জুয়েনা আজিজ। তিনি তাঁর নিজ এলাকা নোয়াখালীতে একই ব্যয়ে আরেকটি কারখানা নির্মাণ করেন। তবে কারিগরি জ্ঞানসম্পন্ন জনবলের অভাবে সেখানেও উৎপাদন শুরু করা যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কারখানা স্থাপনের আগে সম্ভাব্যতা যাচাই করা হয়নি। উৎপাদন চালাতে কতজন কর্মী লাগবে, তাঁদের কীভাবে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়েও প্রস্তুতি ছিল না। ফলে অবকাঠামো নির্মিত হলেও উৎপাদন শুরু করা যায়নি।
এ ছাড়া মুন্সিগঞ্জে নির্মাণ করা হয় তৃতীয় কারখানাটি। সেটিও অব্যবহৃত। তিনটি কারখানা নির্মাণে সরকারের ব্যয় ১০ কোটি টাকা বলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কারখানাগুলো চালু না থাকলেও বিদ্যুৎ বিলসহ প্রতিবছর প্রায় ৬০ লাখ টাকা খরচ হচ্ছে।
নুরুজ্জামান আহমেদ ২০১৯ সালের ৭ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৭ জানুয়ারি পর্যন্ত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। জুয়েনা আজিজ ২০১৯ সালের ২১ জানুয়ারি থেকে ২০২০ সালের ১ জানুয়ারি পর্যন্ত এ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তাঁদের দায়িত্ব পালনের সময়ের মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কারখানা নির্মাণের প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কারখানা স্থাপনের আগে সম্ভাব্যতা যাচাই করা হয়নি। উৎপাদন চালাতে কতজন কর্মী লাগবে, তাঁদের কীভাবে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়েও প্রস্তুতি ছিল না। ফলে অবকাঠামো নির্মিত হলেও উৎপাদন শুরু করা যায়নি।
মুন্সিগঞ্জে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠান মৈত্রী শিল্পের ভবন। শ্রীপুর, মুন্সিগঞ্জপ্রকল্প নিয়ে আগেও প্রশ্ন উঠেছিল
সমাজকল্যাণমন্ত্রী থাকাকালে নুরুজ্জামান আহমেদ তাঁর গ্রামে মায়ের নামে ‘করিমপুর নূরজাহান-সামসুন্নাহার মা ও শিশু বিশেষায়িত হাসপাতাল’ নির্মাণ করেন। পাঁচতলা হাসপাতালটি নির্মাণে ব্যয় হয় ৪৪ কোটি টাকা। এর মধ্যে ৩৫ কোটি টাকা দেয় সমাজসেবা অধিদপ্তর। বাকি ৯ কোটি টাকা দেয় মন্ত্রীর মায়ের নামে প্রতিষ্ঠিত বেসরকারি সংস্থা করিমপুর নূরজাহান-সামসুন্নাহার উন্নয়ন সংস্থা। সংস্থাটির সঙ্গে মন্ত্রীর ভাইয়ের ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ ছিল।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, মুন্সিগঞ্জ, লালমনিরহাট ও নোয়াখালীর কারখানাগুলোতে উৎপাদনের উপযোগী অবকাঠামো আছে। তবে প্রয়োজনীয় যন্ত্রপাতি, কাঁচামাল ও দক্ষ কারিগরি জনবলের অভাবে উৎপাদন শুরু করা যাচ্ছে না।
এ ছাড়া বিধবা ও স্বামী নিগৃহীত নারীদের প্রশিক্ষণের কথা বলে নিজ এলাকায় একাধিক প্রকল্প নিয়েছিলেন নুরুজ্জামান আহমেদ। অভিযোগ আছে, এসব প্রকল্পে প্রশিক্ষণ পেয়েছিলেন ধনী ও সচ্ছল ব্যক্তিরা।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতি গ্রামে মুক্তা পানির কারখানাটি নির্মাণ করা হয়। এটি সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের নির্বাচনী এলাকা। গত ২২ অক্টোবর দুপুরে কারখানায় গেলে সেটি তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেল, কারখানাটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। প্রধান প্রবেশপথের সঙ্গে পাকা সীমানাপ্রাচীর রয়েছে। সীমানাপ্রাচীরের উত্তর দিকের অংশ বাইরের দিকে ঝুঁকে কাত হয়ে পড়েছে। যেকোনো সময় ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবহার না হতে হতে অন্য স্থাপনাগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে যাচ্ছে।
তুষভান্ডার ইউনিয়নের বাসিন্দা স্কুলশিক্ষক নুর আলম, কৃষক মুকুল মিয়া, ব্যবসায়ী আনারুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিন বছর আগ থেকে মুক্তা পানির কারখানার দৃষ্টিনন্দন ভবনটি তালাবদ্ধ রয়েছে। মাঝেমধ্যে দু-একজন লোক আসে। কিন্তু কারখানার উৎপাদন শুরু হচ্ছে না। তাহলে সরকারি টাকা খরচ করে নির্মাণ করে কী লাভ হলো? যত দ্রুত সম্ভব কারখানাটি চালুর দাবি করেন তাঁরা।
—বরকাতুর রহমান, নির্বাহী পরিচালক, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টঅব্যবহৃত তিনটি কারখানা চালুর বিষয়ে আলোচনা চলছে। কারখানাগুলো চালু করতে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এ জন্য সরকারের কাছে বাজেট চাওয়া হয়েছে।ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় নিহত মাহমুদুল হাসান হত্যা মামলায় নুরুজ্জামান আহমেদ বর্তমানে কারাগারে আছেন। এ কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অন্যদিকে সাবেক সমাজকল্যাণসচিব জুয়েনা আজিজ ২০১৯ সালে তাঁর নানা ও নানির নামে নোয়াখালীতে ফেরদৌস-মজিদ প্রতিবন্ধী সেবাকেন্দ্র ও হাসপাতাল প্রতিষ্ঠার জন্য সরকারের কাছ থেকে ২০ কোটি টাকা অনুদান নেন। এসব অনিয়ম নিয়ে ২০২৩ সালের ১ থেকে ৩ আগস্ট প্রথম আলোতে তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়।
নোয়াখালীতে মুক্তা পানির কারখানায় অবকাঠামো আছে। তবে প্রয়োজনীয় যন্ত্রপাতি, কাঁচামাল ও দক্ষ কারিগরি জনবলের অভাবে উৎপাদন শুরু হয়নিনোয়াখালী জেলা শহর মাইজদী থেকে প্রায় সাড়ে সাত কিলোমিটার দূরে নোয়াখালী মৌজার কালিতারা এলাকা। গ্রামীণ পিচঢালা সড়কের পাশে নির্মাণ করা হয় মুক্তা পানির কারখানা। গত ২২ অক্টোবর সরেজমিনে দেখা যায়, কারখানার প্রধান ফটক বন্ধ। পকেট গেটের ভেতর থেকে হুক আটকানো। ফটকের পাশের ছোট গার্ডরুমে বসা ছিলেন এক ব্যক্তি। ফটকের কড়া নাড়তেই তিনি খুলে দেন। ভেতরে গিয়ে দেখা যায়, চারপাশে সুনসান নীরবতা। পাকা উঁচু সীমানাপ্রাচীরে ঘেরা। কারখানার সীমানার ভেতরে বিভিন্ন দিক ঘুরে দেখা যায়, পেছনে বসানো পাম্প ও পাইপগুলোতে জং ধরেছে। পানি জমানোর হাউসে ফেনা জমে আছে। কারখানায় প্রবেশপথের ডান পাশে দ্বিতল ভবন। যেটা দাপ্তরিক কাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে। বৈদ্যুতিক লাইনসহ সব নির্মাণকাজই শেষ হয়েছে। হয়নি কেবল উৎপাদন শুরু।
কারখানাগুলো চালু করতে আরও ১৯ কোটি টাকা প্রয়োজন বলে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মন্ত্রণালয়কে জানিয়েছে। এর মধ্যে নতুন ইনজেকশন মোল্ডিং মেশিন কিনতে লাগবে ১০ কোটি টাকা। ভারী প্লাস্টিক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও অন্যান্য উপকরণ কিনতে ব্যয় হবে আরও ৯ কোটি টাকা।
কারখানার উৎপাদন সহকারী এমরান হোসেন প্রথম আলোকে বলেন, তিনিসহ সাতজন কর্মচারী এখানে দায়িত্বে আছেন। তবে কারখানার মূল জনবল নিয়োগ হয়নি। এ কারণে উৎপাদন শুরু হয়নি। কবে নিয়োগ হবে কিংবা পানি উৎপাদন শুরু হবে, সে সম্পর্কে তিনি কোনো তথ্য দিতে পারেননি।
জুয়েনা আজিজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
অব্যবহৃত পড়ে আছে নোয়াখালীতে মুক্তা পানির কারখানামুন্সিগঞ্জের শ্রীনগরে মুক্তা পানির কারখানা স্থাপনে ভূমিকা রাখেন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পের তখনকার নির্বাহী পরিচালক সেলিম খান। মুন্সিগঞ্জের সন্তান সেলিম খান এখন কৃষি মন্ত্রণালয়ের সচিব।
গত ২২ অক্টোবর সকালে শ্রীনগর উপজেলার শ্রীধরপুর এলাকায় অবস্থিত মুক্তা পানির কারখানার ফটকে গিয়ে প্রায় ১৫ মিনিট ডাকাডাকি করে কাউকে পাওয়া যায়নি। আরও প্রায় ১৫ মিনিট পর এক ব্যক্তি আসেন। পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে প্রতিষ্ঠানের গেটম্যান রুবেল মোল্লা বলে পরিচয় দেন। প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম দেখতে ভেতরে প্রবেশ করতে চাইলে রুবেল মোল্লা বাধা দেন। মূল ফটকের বাইরে থেকে দেখা যায়, সেখানে দোতলা একটি বড় প্রশাসনিক ভবন রয়েছে। পাশে একতলা একটি ভবন।
কারখানায় ‘মুক্তা’ ব্র্যান্ডের পানি উৎপাদন হয় কি না জানতে চাইলে রুবেল মোল্লা দাবি করেন, সেখানে প্লাস্টিকের বোতল ও বোতলের মুখের ঢাকনা তৈরি হয়। মাঝেমধ্যে পানি উৎপাদন করা হলেও বর্তমানে যন্ত্রপাতি নষ্ট থাকায় উৎপাদন বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানে অন্য কোনো কর্মকর্তা-কর্মচারী আছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, তিনি একাই থাকেন। তাবিয়া আক্তার নামের একজন ব্যবস্থাপক আছেন। তবে তিনি থাকেন না।
জানতে চাইলে সেলিম খান প্রথম আলোকে বলেন, তিন বছর আগে তিনি যখন দায়িত্বে ছিলেন, তখন তিনটি কারখানার কাজ শুরু করে দিয়ে এসেছেন। তিন বছর আগে তিনি এ প্রতিষ্ঠান ছেড়ে চলে এসেছেন। তবে এখনো তিনটি কারখানা চালু না হওয়াকে দুঃখজনক উল্লেখ করে এ বিষয়ে খোঁজখবর নিয়ে যত দ্রুত সম্ভব চালু করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
ছয় বছর ধরে সেটি অব্যবহৃত পড়ে আছে নোয়াখালীতে মুক্তা পানির এই কারখানা ভবনটঙ্গীতে উৎপাদন চলছে তবে...
গাজীপুরের টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠান মৈত্রী শিল্পের মুক্তা পানির কারখানায় উৎপাদন চালু রয়েছে। তবে গত দুই বছরে অর্ধেকের বেশি কমেছে। মৈত্রী শিল্পের তথ্যানুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে ৫০ লাখ ৩ হাজার ৭৪৩ লিটার মুক্তা পানি উৎপাদিত হয়েছিল। পরের অর্থবছরে তা কমে দাঁড়ায় ২৫ লাখ ১ হাজার ৮৬৩ লিটারে। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে উৎপাদন আরও কমে হয়েছে ২৪ লাখ ৯ হাজার ৫০০ লিটার। অর্থাৎ দুই বছরের ব্যবধানে উৎপাদন কমেছে ২৫ লাখ ৯৪ হাজার ২৪৩ লিটার, যা আগের উৎপাদনের প্রায় ৫২ শতাংশ।
মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক (উপসচিব) মো. বরকাতুর রহমান গত মাসের প্রথম সপ্তাহে প্রথম আলোকে বলেন, বর্তমানে সারা দেশে তাঁদের সেলস রিপ্রেজেন্টেটিভ (বিক্রয় প্রতিনিধি) মাত্র দুজন। অথচ প্রয়োজন ৬০০ জনের বেশি। মাত্র দুজন দিয়ে বিক্রি বাড়ানো সম্ভব নয়। শুধু সরকারি অফিসে পানি সরবরাহ করলেই দায়িত্ব শেষ হয় না। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ ভোক্তা পর্যায়েও পানি পৌঁছে দিতে হবে। বিজ্ঞাপন ও প্রচারের ক্ষেত্রে তাঁদের বড় ধরনের ঘাটতি রয়েছে।
কারখানা চালু করতে আরও ১৯ কোটি টাকা
প্রতিষ্ঠানগুলো বোতলজাত বিশুদ্ধ মুক্তা পানি এবং মৈত্রী ব্র্যান্ডের প্লাস্টিক পণ্য উৎপাদন ও বাজারজাত করে। এখানে প্রতিবন্ধী ব্যক্তিরা কাজ করেন। পণ্য বিক্রির আয় থেকে তাঁদের বেতন দেওয়া হয়। মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, মুন্সিগঞ্জ, লালমনিরহাট ও নোয়াখালীর কারখানাগুলোতে উৎপাদনের উপযোগী অবকাঠামো আছে। তবে প্রয়োজনীয় যন্ত্রপাতি, কাঁচামাল ও দক্ষ কারিগরি জনবলের অভাবে উৎপাদন শুরু করা যাচ্ছে না।
কারখানাগুলো চালু করতে আরও ১৯ কোটি টাকা প্রয়োজন বলে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মন্ত্রণালয়কে জানিয়েছে। এর মধ্যে নতুন ইনজেকশন মোল্ডিং মেশিন কিনতে লাগবে ১০ কোটি টাকা। ভারী প্লাস্টিক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও অন্যান্য উপকরণ কিনতে ব্যয় হবে আরও ৯ কোটি টাকা।
প্রতিটি কারখানায় ৩৫ জন করে মোট ১০৫ জন কর্মী প্রয়োজন হবে। বর্তমানে কারখানাগুলোতে প্রশাসনিক ভবন, উৎপাদন ভবন, নিরাপত্তাকক্ষ ও বৈদ্যুতিক সাবস্টেশন আছে। ইনজেকশন মোল্ডিং মেশিন, সেমি অটোমেটিক ব্লো মেশিন, ক্রাশিং মেশিন ও ড্রায়ার মেশিনের মতো কিছু যন্ত্রপাতিও আছে। তবে পূর্ণাঙ্গ উৎপাদন চালানোর জন্য আরও যন্ত্রপাতি প্রয়োজন বলে জানিয়েছে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট।
চাহিদা আছে, উৎপাদন কমছে
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দাবি, মুক্তা পানির গুণগত মানের কারণে সারা দেশের ক্রেতাদের আস্থা আছে। কিন্তু চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় সরকারি উদ্যোগে উৎপাদিত বোতলজাত এই পানি বাজারে নিয়মিত পাওয়া যায় না। গাজীপুরের টঙ্গীতে অবস্থিত কারখানায় এই পানির উৎপাদন গত দুই বছরে অর্ধেকের বেশি কমেছে।
মৈত্রী শিল্পের তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরে ৫০ লাখ ৩ হাজার ৭৪৩ লিটার মুক্তা পানি উৎপাদিত হয়েছিল। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে দাঁড়ায় ২৫ লাখ ১ হাজার ৮৬৩ লিটারে। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে উৎপাদন আরও কমে হয়েছে ২৪ লাখ ৯ হাজার ৫০০ লিটার।
অর্থাৎ দুই বছরের ব্যবধানে উৎপাদন কমেছে ২৫ লাখ ৯৪ হাজার ২৪৩ লিটার। শতাংশের হিসাবে এই হ্রাস প্রায় ৫২ শতাংশ।
মৈত্রী শিল্প কর্তৃপক্ষের হিসাবে, প্রতিদিন মুক্তা পানির চাহিদা প্রায় দুই লাখ লিটার। অথচ গাজীপুরের টঙ্গীতে অবস্থিত কারখানাটির দৈনিক উৎপাদন সক্ষমতা ৫০ হাজার লিটার। অর্থাৎ বর্তমান সক্ষমতায় চাহিদার প্রায় এক-চতুর্থাংশ পানি উৎপাদন করা সম্ভব। উৎপাদন কমে যাওয়ায় সরবরাহের পাশাপাশি আয়ও কমছে।
তবু নতুন শাখার পরিকল্পনা
মুক্তা পানি ও অন্যান্য পণ্যের বাজার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট। অব্যবহৃত থাকা তিনটি কারখানার পাশাপাশি দেশের আরও পাঁচটি বিভাগে নতুন শাখা স্থাপনের বিষয়েও আলোচনা চলছে।
শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের তথ্য অনুযায়ী, গত ২৮ জুন ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজের সভায় আরও পাঁচটি কারখানা ও বিক্রয়কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত হয়। পাশাপাশি মেট্রোরেল, বাসস্ট্যান্ড ও রেলস্টেশনের মতো জনসমাগমপূর্ণ স্থানে বিজ্ঞাপন প্রচারের পরিকল্পনা রয়েছে। বিলবোর্ড, এলইডি স্ক্রিন, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পণ্য বিক্রির উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে।
তবে বিদ্যমান তিনটি কারখানাই চালু করা যায়নি। সেগুলো চালু করতে প্রয়োজন আরও ১৯ কোটি টাকা। এমন পরিস্থিতিতে নতুন শাখা ও বিক্রয়কেন্দ্র স্থাপনের আগে পুরোনো কারখানাগুলোর সমস্যা সমাধান কতটা জরুরি, সে প্রশ্ন উঠেছে।
শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের নির্বাহী পরিচালক বরকাতুর রহমান প্রথম আলোকে বলেন, অব্যবহৃত তিনটি কারখানা চালুর বিষয়ে আলোচনা চলছে। কারখানাগুলো চালু করতে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এ জন্য সরকারের কাছে বাজেট চাওয়া হয়েছে।
কর্মসংস্থানের লক্ষ্য অধরা
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, মুক্তা পানির কারখানাগুলোর উদ্দেশ্য শুধু পণ্য উৎপাদন ও বিক্রি নয়, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করাও। কিন্তু কারখানাগুলো চালু না হওয়ায় সেই লক্ষ্য পূরণ হচ্ছে না।
সরকারি অর্থে অবকাঠামো নির্মাণের পরও উৎপাদন শুরুর ব্যবস্থা না থাকায় কারখানাগুলো অব্যবহৃত পড়ে আছে। উল্টো সেগুলোর পেছনে প্রতিবছর অর্থ ব্যয় হচ্ছে। কারখানাগুলো কবে নাগাদ চালু হবে, তা নিশ্চিত করে বলতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।