পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে নানক–নাছিমসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতারা

· Prothom Alo

ভারতের পশ্চিমবঙ্গে উত্তর ২৪ পরগনার মহকুমা বনগাঁ সদরের পরে পেট্রাপোল স্থলবন্দরের দিকে এগোতে ডান দিকে ইমিগ্রেশন সেন্টার। সেখানে নিরাপত্তা কর্মীসহ অভিবাসনবিষয়ক কর্মীরা বসেন। এই সেন্টারে রোববার দুপুরে ঘণ্টা দুয়েক ছিলেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাছিমসহ একটি দল। একাধিক সূত্র জানিয়েছে, মোট চারজন ওই সেন্টারে ছিলেন।

Visit afsport.lat for more information.

আওয়ামী লীগের নেতারা একটি সাদা গাড়িতে করে এসে ওই ইমিগ্রেশন সেন্টারে ঢোকেন। তবে সেখানে তাঁরা কী করেছেন সে সম্পর্কে অভিবাসন দপ্তর, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বা রাজ্য পুলিশের অধীন পেট্রাপোল থানা কোনো মন্তব্য করতে চায়নি। স্থানীয় মানুষের প্রবেশের যে পথ, সেই পথ দিয়ে আওয়ামী লীগের নেতারা ইমিগ্রেশন সেন্টারে যাননি। তাঁরা সেন্টারে ঢুকতে ও বের হতে ভিন্ন পথ ব্যবহার করেন বলে ঘটনাস্থলে অপেক্ষারত সাংবাদিকেরা জানিয়েছেন।

ওই সময়ে সেখানে একটি মিছিল বের হয়, যার নেতৃত্বে ছিলেন বনগাঁ উত্তর এবং দক্ষিণের বিজেপির কয়েকজন নেতা ও রাজ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। ছিলেন বিধায়ক স্বপন মজুমদার।

ওই মিছিলের আয়োজন করেছিল হিন্দু সুরক্ষা সমিতি নামে হিন্দুত্ববাদী একটি সংগঠন। তারা সেখানে এক সভার আয়োজন করেছিল বাংলাদেশে কারাবন্দী সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে। মিছিলকারীদের অভিযোগ, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে। পরে বিধায়ক স্বপন মজুমদার স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, এই পথে অর্থাৎ কলকাতা থেকে যশোর রোড ধরে বনগাঁ ও পেট্রাপোল হয়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারেন।

বর্তমানে পশ্চিমবঙ্গে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতার দাবি, ডিসেম্বরের মাঝামাঝি বাংলাদেশে প্রবেশের একটা চেষ্টা শুরু হয়েছে। শুধু শেখ হাসিনা নন, দলের অনেক নেতাই তাঁর সঙ্গে প্রবেশের কথা ভাবছেন।

উল্লেখ্য, জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

দিল্লি চায় হাসিনাকে ফেরতে সামরিক বিমান পাঠানো হোক, এই খবর নিয়ে প্রশ্নে কিছু বললেন না জয়সোয়াল

Read full story at source