প্লুটোর নামকরণের মজার ইতিহাস
· Prothom Alo

সৌরজগতের শেষ সীমানায় থাকা প্লুটো একসময় গ্রহ হিসেবে পরিচিত ছিল। ১৯৩০ সালে আবিষ্কারের পর দীর্ঘ ৭০ বছর গ্রহ হিসেবে পরিচিতি পেলেও পূর্ণাঙ্গ গ্রহ হওয়ার তিনটি শর্ত পূরণ করতে না পারায় ২০০৬ সালে প্লুটোকে বামন গ্রহের শ্রেণিতে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন। তবে পূর্ণাঙ্গ গ্রহ হিসেবে পরিচিতি না পেলেও প্লুটো নামকরণের একটি মজার ইতিহাস রয়েছে।
Visit somethingsdifferent.biz for more information.
১৯৩০ সালে নতুন সন্ধান পাওয়া গ্রহের নামকরণের জন্য উপযুক্ত নাম খুঁজছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা। নাম আহ্বান করায় প্রায় এক হাজার নাম জমা পড়েছিল অ্যারিজোনার লোয়েল অবজারভেটরিতে, যার মধ্যে ভেনেশিয়া বার্নি নামের ১১ বছর বয়সী এক ব্রিটিশ স্কুলছাত্রীর প্রস্তাবিত নামও ছিল। শুনতে অবাক লাগলেও জমা পড়া নামগুলো পর্যালোচনা করে শেষ পর্যন্ত ভেনেশিয়া বার্নির প্রস্তাবিত ‘প্লুটো’ নামটিই বেছে নিয়েছিল লোয়েল অবজারভেটরি কর্তৃপক্ষ। প্লুটো নামকরণের জন্য বার্নিকে পাঁচ পাউন্ড পুরস্কারও দিয়েছিল তারা।
ঘটনার শুরু হয়েছিল ইংল্যান্ডের অক্সফোর্ডে। সেখানে ভেনেশিয়া বার্নি তার পরিবারের সঙ্গে বসবাস করত। ১৯৩০ সালের ১৪ মার্চ সকালে মা ও দাদা ফ্যালকনার ম্যাডানের সঙ্গে নাশতা করছিল বার্নি। তখন তার দাদা নতুন একটি গ্রহ আবিষ্কারের কথা জানান। নতুন গ্রহটির নাম কী হতে পারে, তা নিয়ে তিনি বেশ কৌতূহলও প্রকাশ করেন। ২০০৬ সালের জানুয়ারিতে নাসাকে দেওয়া এক সাক্ষাৎকারে ভেনেশিয়া বার্নি সেই দিনের স্মৃতিচারণা করে জানান, ছোটদের বই পড়ার সুবাদে গ্রিক ও রোমান পুরাণ সম্পর্কে তাঁর ভালো ধারণা ছিল। সৌরজগতের অন্য গ্রহগুলোর নামও জানতেন তিনি। প্লুটো নামটি ব্যবহৃত না হওয়ায় সেটিই তখন সবচেয়ে উপযুক্ত মনে হয়েছিল। আর তাই তিনি প্লুটো নাম প্রস্তাব করেছিলেন।
এই প্রস্তাব কোনো আনুষ্ঠানিক আলোচনা বা বৈজ্ঞানিক গবেষণার ফল ছিল না। এটি ছিল সাধারণ এক পরিবারের নাশতার টেবিলে দেওয়া একটি সহজ ধারণা। তবে বার্নির দাদা এই নামের গুরুত্ব বুঝতে পেরেছিলেন। আর তাই তিনি বার্নির প্রস্তাবিত নামটি অক্সফোর্ডের অধ্যাপক ও সাবেক জ্যোতির্বিজ্ঞানী রয়্যাল হার্বার্ট হল টার্নারের কাছে পৌঁছে দেন। টার্নার তখন লন্ডনে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির এক সভায় যোগ দিতে যাচ্ছিলেন। আর তাই বার্নির দেওয়া প্রস্তাবটি দ্রুত রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভায় উপস্থাপন করেন তিনি। এরপর ১৯৩০ সালের ১ মে আনুষ্ঠানিকভাবে নতুন গ্রহটির নাম ‘প্লুটো’ রাখা হয়।
প্লুটো কেন গ্রহ নয়রোমান পুরাণে প্লুটো ছিলেন পাতালপুরীর দেবতা। আর তাই সৌরজগতের বাইরের প্রান্তে অবস্থিত দূরবর্তী অন্ধকারাচ্ছন্ন ও তুলনামূলকভাবে রহস্যময় বস্তুর জন্য নামটি যথার্থ বলে বিবেচিত হয়। এর মাধ্যমে ধ্রুপদি পুরাণের সঙ্গে সম্পর্কিত নাম রাখার ঐতিহ্যও বজায় থাকে। এখানে আরও একটি আকর্ষণীয় বিষয় ছিল। প্লুটো নামের প্রথম দুটি অক্ষর ছিল পার্সিভাল লোয়েলের নামের আদ্যক্ষর। প্ল্যানেট এক্স নিয়ে তার প্রাথমিক অনুসন্ধানই এই আবিষ্কারের পথ প্রশস্ত করেছিল।
সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে প্লুটোর কত বছর সময় লাগেআর্থস্কাইয়ের তথ্য অনুযায়ী, নতুন সন্ধান পাওয়া গ্রহের নামকরণের জন্য লোয়েল অবজারভেটরিতে প্রায় এক হাজার নাম প্রস্তাব করা হয়েছিল। বিপুলসংখ্যক প্রস্তাব থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত বার্নির প্রস্তাবই নির্বাচিত হয়। এই নামকরণের জন্য বার্নি পুরস্কার হিসেবে পাঁচ পাউন্ড পেয়েছিলেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া