শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়, তাঁকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির
· Prothom Alo

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। তাঁকে ফিরতে হলে হাতকড়া পরে বন্দী হিসেবেই আসতে হবে।
Visit casino-promo.biz for more information.
আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হুমায়ূন কবির এ মন্তব্য করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে বাংলাদেশের মানুষ কঠোর অবস্থানে আছে, সেটা বিদেশি কূটনীতিকদের আজকের ব্রিফিংয়ে জানানো হয়েছে। দেশে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার প্রেক্ষাপটে কূটনীতিকদের ব্রিফিংয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ব্রিফিংয়ে বলা হয়েছে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। নতুন সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে কাজ শুরু করে। কিন্তু আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা দেশজুড়ে সহিংসতা–নাশকতা চালাচ্ছে।
ব্রিফিংয়ে অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, জাপানসহ ৬০টির মতো মিশনের প্রধান, জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।