শ্রমিক অসন্তোষে উত্তপ্ত গাজীপুর

· Prothom Alo

একটি পোশাক কারখানায় আজ মঙ্গলবার এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের কোনাবাড়ী ও আশপাশের শিল্পাঞ্চল। কাজে যোগ না দিয়ে বিক্ষোভে নামেন পোশাকশ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সংঘর্ষ ও উত্তেজনার কারণে ভোগড়া বাইপাসে তৈরি হয়েছে যানজট। ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলকারীরা। উত্তেজনা, আতঙ্ক আর অস্থিরতার এমনই চিত্র ধরা পড়েছে ছবিতে।

Visit syntagm.co.za for more information.

শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করছে পুলিশকাঁদানে গ্যাসের শেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়পুলিশের নিক্ষেপ করা কাঁদানে গ্যাসের শেল তুলে পুলিশের দিকেই ছুড়ে মারার চেষ্টা করছেন এক শ্রমিকশ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে সাউন্ড গ্রেনেডের শব্দে দুই হাতে কান চেপে ধরেছেন এক নারীসংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীশ্রমিক অসন্তোষের জেরে সড়কে আটকে আছে গাড়িযানজট এড়িয়ে যেতে সড়কের বিভাজক পার হওয়ার চেষ্টা করছেন এক মোটরসাইকেল আরোহীশ্রমিক অসন্তোষের পর মহাসড়কে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা

Read full story at source