মেটার মিউজ এআই এজেন্টে থাকা ব্যক্তিগত বার্তা ও তথ্য কতটা নিরাপদ
· Prothom Alo

ব্যবহারকারীর হয়ে ই–মেইল পাঠানো, ভ্রমণের টিকিট বুক করা, অনলাইনে পণ্য কেনা থেকে শুরু করে বিভিন্ন ডিজিটাল কাজ করতে পারে মেটার তৈরি এআই এজেন্ট ‘মিউজ’। আর তাই গত সেপ্টেম্বরে উন্মোচনের পরপরই বেশ জনপ্রিয়তা পেয়েছে এআই এজেন্টটি। তবে সম্প্রতি মিউজ এআই এজেন্টের দুটি গুরুতার ত্রুটি শনাক্ত করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নেবুসেক। ত্রুটিগুলো ইতিমধ্যে সমাধান করা হলেও মিউজ এআই এজেন্টে থাকা ব্যবহারকারীদের ব্যক্তিগত বার্তা ও তথ্য কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন উঠেছে।
নেবুসেকের দাবি, একটি ক্ষতিকর ওয়েবপেজের মাধ্যমে মেটার এআই এজেন্ট মিউজ ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথন ও তথ্য সংগ্রহ করা যেত। এমনকি এ জন্য ব্যবহারকারীর অনুমতিরও প্রয়োজন হতো না। শুধু তা-ই নয়, একই পদ্ধতিতে মিউজের সঙ্গে যুক্ত বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড ও প্রবেশাধিকারসংক্রান্ত তথ্যও জানা যেত। মিউজের বিল্ট-ইন ব্রাউজার এবং লিনাক্স কার্নেলেও ত্রুটি ছিল। এই ত্রুটি কাজে লাগিয়ে গোপনে ক্লাউড কম্পিউটারের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া যেত। বিষয়টি জানতে পেরে ইতিমধ্যে নিরাপত্তাত্রুটিগুলো সংশোধন করেছে মেটা।
Visit afnews.co.za for more information.
মেটার মিউজ এআই এজেন্ট জনপ্রিয়তা পেলেও অ্যামাজন কেন নিষিদ্ধ করলমিউজের নিরাপত্তাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হলো সেনটিনেল। এটি এআই এজেন্টের পাঠানো সব তথ্য পর্যবেক্ষণ করে। পাশাপাশি ব্যবহারকারীর সংযুক্ত অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড ও নিরাপত্তা টোকেন এআই এজেন্টের নাগালের বাইরে সংরক্ষণের ব্যবস্থাও রয়েছে। মিউজ চালুর সময় মেটা জানিয়েছিল, সাইবার হামলার শিকার হতে পারে—এমন আশঙ্কা বিবেচনায় রেখেই মিউজের নিরাপত্তাকাঠামো তৈরি করা হয়েছে।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে মিউজে আরেকটি নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গিয়েছিল। তবে সেই ত্রুটি কাজে লাগিয়ে মিউজের নিয়ন্ত্রণ নিতে হলে ব্যবহারকারীর ম্যাক কম্পিউটারে আগে থেকেই ম্যালওয়্যার থাকতে হতো।
সূত্র: দ্য হ্যাকার নিউজ