পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু, খুশি যাত্রীরা

· Prothom Alo

পাবনাবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু হয়েছে। নতুন এই ট্রেন উদ্বোধনে উচ্ছ্বসিত জেলাবাসী। প্রতিদিন সকাল ৮টায় ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ নামে ট্রেনটি পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। আর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে একই ট্রেন ঢাকা থেকে পাবনার উদ্দেশে ছাড়বে বেলা ৩টা ২৫ মিনিটে। পাবনা থেকে ঢাকা পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ৪২৫ টাকা, প্রথম সিট ৫৬৫ টাকা, স্নিগ্ধা ৭১০ টাকা ও এসি সিট ৮৫০ টাকা। ঢাকা থেকে পাবনার ভাড়াও একই। গত শনিবার ছবিগুলো তোলা হয়েছে।

Visit moryak.biz for more information.

সপ্তাহে ছয় দিন পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’সুসজ্জিত ট্রেনের কামরাটিকিটের জন্য কাউন্টারে ভিড় করেছেন যাত্রীরাশিশুদের নিয়ে ট্রেনযাত্রা বেশ স্বাচ্ছন্দ্যের বলে খুশি ট্রেনের এই যাত্রীরাবিদায়ের সময় জানালার গ্লাসে এপার থেকে হাত রেখেছেন স্বজনদাদার কাঁধে ও কোলে চেপে ট্রেন দেখতে এসেছে দুই নাতনিওভারব্রিজ থাকার পরও অনেকে ঝুঁকি নিয়ে ট্রেনের নিচ দিয়ে পার হচ্ছেনপাবনা স্টেশনে ছাড়ার অপেক্ষায় এক্সপ্রেস ট্রেনসপ্তাহে ছয় দিন ঢাকার উদ্দেশে পাবনা স্টেশন ছেড়ে যায় প্রভাতী এক্সপ্রেস

Read full story at source