‘সরি অমি ভাই’ বলে কাঁদলেন ‘ব্যাচেলর পয়েন্ট’–এর আরেফিন
· Prothom Alo
শেষ হয়ে যাচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। নাটকটি নিয়ে শেষ দিনের আড্ডায় উঠে আসে অভিনয়শিল্পীদের নানা স্মৃতিকথা। এ সময় অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেতা শামীম হাসান সরকার।
‘ব্যাচলের পয়েন্ট’ ধারাবাহিকে শুরু থেকেই যুক্ত ছিলেন অভিনেতা শামীম হাসান। আরিফিন চরিত্র ঘিরে এই অভিনেতা তুমুল আলোচনায় আসেন। পরে একসময় এই ধারাবাহিক থেকে বের হয়ে যান। কিন্তু মুহূর্তের জন্যও দূরে থাকতে পারেননি এই অভিনেতা। সে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শামীম।
Visit turconews.click for more information.
শামীম কান্নাভেজা কণ্ঠে বলেন, ‘সরি অমি ভাই, আমি পাঁচ বছর আপনাদের সঙ্গে ছিলাম না। আমি সরি। খুব মিস করেছি। পাঁচ বছরে যতগুলা সিজন বের হইছে, যতগুলো এপিসোড বের হইছে, আপনারা যাঁরা কাজ করছেন, আপনারা জানেন না আমি প্রত্যেকটা এপিসোড দেখছি, সবাইকে মিস করছি। আমি জানতাম কোনো সিকোয়েন্সে একটু হাসি আসতেছে, কার চোখ কেন জ্বলজ্বল করছে...।’ একসময় কান্নার কারণে কথা বলতে পারছিলেন না এই অভিনেতা। এ সময় অন্যরা নীরব ছিলেন। পরিচালক কাজল আরিফিন অমি চোখ মোছেন।
অভিনেতা শামীম হাসান সরকারসমাপনী দিনের আয়োজনের নাম ছিল ‘র্যাগ ডে’। এ সময় উপস্থিত ছিলেন নাটকের সহশিল্পী তৌসিফ মাহবুব, মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মনিরা মিঠু, সাইদুর রহমান পাভেল, চাষী আলম, পরিচালক কাজল আরেফিন অমিসহ কলাকুশলীরা। সবার চোখ ভিজে আসছিল। এই সময় শামীম সহশিল্পী পলাশের কাঁধে হাত রেখে বলেন, ‘আই নো হিম, আই নো হিম। আমি কাবিলার (জিয়াউল হক পলাশ) দিকে তাকিয়ে এখনো সিন করতে পারি না। কখনো হাসি আসে কখনো কান্না আসে। (কাজল আরেফিন) অমি ভাইয়ের ভয়েসটা যদি একটু কাঁপে, মারজুক ভাই কথা বলতেছে তখন ভয়েসটা যদি একটু কাঁপে, মন থেকে যখন দর্শক কানেক্টটেড থাকে, দর্শক সেটা অবশ্যই গ্রহণ করবে। সেটাই হয়েছে। দর্শকসহ সবার কাছে কৃতজ্ঞতা। সবাইকে খুব মিস করব।’
কেন বাদ গিয়েছিলেন শামীম
‘ব্যাচেলর পয়েন্ট’ ২০১৮ সালে প্রথম প্রচারিত হয় চ্যানেল নাইনে। শুরু থেকেই ধারাবাহিকের আরিফিন চরিত্রে অভিনয় করছেন শামীম হাসান সরকার। ধারাবাহিকের তৃতীয় কিস্তি থেকে বাদ পড়েন এই অভিনেতা। এই নিয়ে সে সময় তেমন কোনো কিছু জানা যায়নি। নির্মাতা ও রচয়িতা কাজল আরেফিন গণমাধ্যমে জানিয়েছিলেন, গল্পে নতুনত্ব আনতে চরিত্রটি রাখা হয়নি। গল্পের মজবুত ও বাস্তবিক ভিত তৈরি করতেই এ ছক এঁকেছেন নির্মাতা। তাঁর মতে, ব্যাচেলর বন্ধুরা বিভিন্ন কারণে সব সময়ই একসঙ্গে থাকেন না। সেটাই আগামী পর্বে দেখা যাবে।
কী বলেছিলেন এই অভিনেতা
শামীম হাসান সেই সময় জানিয়েছিলেন, তিনি নিজেই নাটকটি থেকে সরে যাচ্ছেন। তিনি জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’ ও ‘ফ্যামিলি ক্রাইসিস’ নামে দুটি ধারাবাহিকে কাজ করছেন তিনি। পরেরটিতে পর্যাপ্ত সময় দিতে পারছিলেন না। তা ছাড়া ধারাবাহিক নাটক করতে গিয়ে শরীরের ওপরও ধকল যাচ্ছিল। তিনি বলেছিলেন, ‘আমি নির্মাতার সম্মতিতেই নাটক থেকে সরে এসেছি। বেশ ভালোভাবেই আমাকে বিদায় জানানো হয়েছিল। এ ছাড়া আমার অন্য কোনো পথ ছিল না। কারণ, সিরিয়াল, একক নাটক একসঙ্গে সব করতে সমস্যা হয়ে যাচ্ছিল। পরিবারকে সময় দিতে পারছিলাম না। নিজের কাজগুলো করা হচ্ছিল না। আমার ফ্যামিলির সিদ্ধান্ত নিয়েই আমি নাটকটি ছেড়েছি।’
পরিচালকের কথাই মিলে যায়
চরিত্রটি বাদ যাওয়ার পরে কাজল আরিফিন অমি বলেছিলেন ‘আমার ব্যাচেলর টাইমের অনেক বন্ধু আছে, যাদের অনেকের সঙ্গেই যোগাযোগ নেই। অনেকের ফোন নম্বর আমার কাছে নেই। তার মানে এমন নয়, সেই বন্ধুদের সঙ্গে আর দেখা হবে না। তারা কিন্তু যে যার মতো আছে। হয়তো দূরে আছে, ভবিষ্যতে কোনো এক সময় হয়তো তাদের সঙ্গে আবার দেখা হবে। সেই বাস্তবতাকে মাথায় রেখেই আমরা নতুন পর্ব শুরু করছি।’ অবশেষে সেটাই হয়েছে। আরিফিন চরিত্রে বন্ধুদের মাঝে ফিরেছিলেন শামীম হাসান সরকার। দীর্ঘ পাঁচ বছর বিরতির পর জনপ্রিয় ধারাবাহিক ফেরেন তিনি। আবারও আলোচনায় আসে ধারাবাহিকটি। ২০১৮ সালে শুরু এই ধারাবাহিক অবশেষে দীর্ঘদিন প্রচারের পর আজ শেষ হচ্ছে। এ উপলক্ষে সম্প্রতি গেটটুগেদারের আয়োজন করেন পরিচালক। সেখানে সবাইকে একটি করে ক্রেস্ট তুলে দেওয়া হয়।