মেট্রোরেল স্টেশনে দোকান নিতে চান? জেনে নিন নিয়মগুলো

· Prothom Alo

প্রতিদিন হাজারো মানুষের পদচারণে মুখর থাকে ঢাকা মেট্রোরেলের একেকটি স্টেশন। এসব যাত্রীর হাতের নাগালে প্রয়োজনীয় পণ্য ও সেবা পৌঁছে দিতে স্টেশনের ভেতরেই ব্যবসা করার সুযোগ দিচ্ছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। কারা কীভাবে আবেদন করে দোকান ভাড়া নিতে পারবেন, সেসব তথ্য নিয়েই এই লেখা।

শর্ত পূরণ করে আগ্রহী যেকোনো প্রতিষ্ঠান এক বা একাধিক দোকানের জন্য আবেদন করতে পারবে

ডিএমটিসিএলের মার্কেটিং শাখায় যোগাযোগ করে জানা যায়, ১৬টি মেট্রোরেল স্টেশনের মধ্যে দোকানের জন্য ৩১টি রিটেইল স্পেস বরাদ্দ আছে। প্রথমবারের বিজ্ঞপ্তিতে সাড়া দিয়ে এর মধ্যেই ৯টি প্রতিষ্ঠান ২৯টি দোকান ভাড়া নিয়েছে। একটি প্রতিষ্ঠান দুটি দোকান ছেড়ে দেওয়ায় বর্তমানে চলমান দোকানের সংখ্যা ২৭। শুরুর দিকে থেকে যাওয়া দুটি এবং নতুন এ দুটি মিলে মোট চারটি স্টেশনে রিটেইল শপ ভাড়া দেওয়ার মতো জায়গা থেকে যায়। এই চারটি দোকান ভাড়া দিতে ২২ নভেম্বর বিজ্ঞপ্তি দিয়েছে ডিএমটিসিএলের মার্কেটিং শাখা।    

Visit afsport.lat for more information.

কোন স্টেশনে কেমন দোকান

নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করে আগ্রহী যেকোনো প্রতিষ্ঠান এক বা একাধিক দোকানের জন্য আবেদন করতে পারবে। প্রাথমিক অবস্থায় আগামী পাঁচ বছরের জন্য দোকানগুলো ইজারা দেওয়া হবে। তবে কর্তৃপক্ষের পুনর্নির্ধারিত হারে এবং শর্ত সাপেক্ষে চুক্তি নবায়নের সুযোগ আছে।

স্টেশনভেদে দোকানের অবস্থান ও আয়তন:
১. উত্তরা দক্ষিণ স্টেশন: বি গেটের রিটেইল শপ। আয়তন প্রায় ১ হাজার ৫৫৫ বর্গফুট।
২. পল্লবী স্টেশন: সি গেটের দক্ষিণ পাশের রিটেইল শপ। আয়তন প্রায় ১ হাজার ১৮৬ বর্গফুট।
৩. কাজীপাড়া স্টেশন: এ ও ডি গেটের উত্তর পাশের রিটেইল শপ। আয়তন প্রায় ১ হাজার ৬৫৫ বর্গফুট।
৪. মতিঝিল স্টেশন: এ গেটের রিটেইল শপ। আয়তন প্রায় ৩৩৮ বর্গফুট।

‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার সেই বিখ্যাত ‘রায়চাঁদ হাউস’ ঘুরে দেখার সুযোগ, লাগবে না কোনো টাকামেট্রোরেল স্টেশনে দোকান নেওয়ার জন্য আগামী ১৩ ডিসেম্বর অফিস সময় পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করা যাবে।

যেভাবে ভাড়া নির্ধারিত হবে

ডিএমটিসিএলের পক্ষ থেকে দোকানের কোনো নির্দিষ্ট ভাড়া বেঁধে দেওয়া হয়নি। বরং ‘উন্মুক্ত প্রতিযোগিতামূলক দরপত্র’ পদ্ধতির মাধ্যমে দোকান নিতে ইচ্ছুক, এমন ভাড়াগ্রহীতা নির্বাচন করা হবে। অর্থাৎ আবেদনকারী প্রতিষ্ঠানকেই নির্ধারিত ফরমে মাসিক ও বার্ষিক ভাড়ার দর (ভ্যাট ও ট্যাক্স ব্যতীত) প্রস্তাব করতে হবে। শর্ত ও ব্যবসায়িক পরিকল্পনা সঠিক থাকলে সর্বোচ্চ দরদাতাকেই চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। চুক্তি অনুযায়ী, প্রতিবছর ভাড়ার পরিমাণ পূর্ববর্তী বছরের ভাড়ার ওপর ৫ শতাংশ চক্রবৃদ্ধি হারে বাড়বে।

আবেদনের যোগ্যতা

দোকান ভাড়া নিতে আগ্রহী প্রতিষ্ঠানকে আবেদনপত্রের সঙ্গে নিচের কাগজপত্রগুলো যুক্ত করতে হবে:
১. হালনাগাদ ট্রেড লাইসেন্স।
২. টিআইএন সার্টিফিকেট এবং আয়কর পরিশোধের হালনাগাদ প্রমাণপত্র।
৩. ভ্যাট নিবন্ধন সনদ।
৪. বিজ্ঞপ্তি প্রকাশের পর ব্যাংক থেকে ইস্যু করা গত ৬ মাসের লেনদেনের বিবরণী (ব্যাংক স্টেটমেন্ট)।
৫. ব্যাংক থেকে ইস্যু করা আর্থিক সচ্ছলতার সনদপত্র।
৬. ব্যবসায়িক পরিকল্পনা: দোকানে কী ধরনের পণ্য বা সেবা থাকবে এবং জনবল কাঠামো কেমন হবে—তার বিস্তারিত পরিকল্পনা জমা দিতে হবে। এ ক্ষেত্রে স্টেশনের নিরাপত্তা ও নান্দনিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

৫ লাখ টাকার কাঠের হাতিও বিক্রি হয়েছে, এসএমই মেলায় আর যা যা দেখে এলামযাত্রীদের হাতের নাগালে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে স্টেশনেই ব্যবসা করার সুযোগ দিচ্ছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড

আবেদন ফি ও জামানতের নিয়ম

আবেদন ফরমের মূল্য: প্রতিটি প্যাকেজের মধ্যে আবেদনপত্র সংগ্রহের জন্য ডিএমটিসিএলে ৩ হাজার টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে। আবেদন বাতিল বা গৃহীত যা-ই হোক না কেন, এই ৩ হাজার টাকা অফেরতযোগ্য।
প্রস্তাব জামানত: আবেদনের সঙ্গে প্রস্তাবিত বার্ষিক ভাড়ার ১৫ শতাংশ অর্থ প্রস্তাব জামানত হিসেবে পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এই জামানতের টাকা ফেরত দেওয়া হবে। যাঁদের আবেদন গ্রহণযোগ্য হবে না তাঁরাও এই টাকা ফেরত পাবেন।
নিরাপত্তা জামানত ও অগ্রিম ভাড়া: চূড়ান্তভাবে নির্বাচিত প্রতিষ্ঠানকে চুক্তি স্বাক্ষরের অন্তত ৭ দিন আগে বার্ষিক চুক্তিমূল্যের ২০ শতাংশ নিরাপত্তা জামানত এবং এককালীন এক বছরের অগ্রিম ভাড়া পরিশোধ করতে হবে।

আবেদনপত্র সংগ্রহ, পরিদর্শন ও জমার নিয়ম:

২৩ নভেম্বর থেকে আবেদনপত্র সংগ্রহ শুরু হয়েছে, আগামী ১৩ ডিসেম্বরের অফিস চলাকালীন সময় পর্যন্ত চলবে। উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মেট্রোরেল ভবনের (এমআরটি লাইন-৬ ডিপো, সোনারগাঁও জনপথ, সেক্টর ১৫-১৬) চতুর্থ তলার (লেভেল ৩) ৩২৬/এ নম্বর কক্ষ থেকে ফরম সংগ্রহ করা যাবে।

আবেদনকারীদের সুবিধার্থে আগামী ৩ ডিসেম্বর সকাল ১০টায় মেট্রোরেল ভবনের পঞ্চম তলায় সম্মেলনকক্ষে একটি ব্রিফিং সভা ও সরেজমিনে সাইট ভিজিট বা দোকান পরিদর্শনের ব্যবস্থা করা হবে। প্রতিষ্ঠানের নিজস্ব লেটারহেড প্যাডে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রের প্রতি পাতায় স্বাক্ষরসহ সিলগালা করা খামে জমা দিতে হবে।
আগামী ১৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে বেলা ৩টার মধ্যে মেট্রোরেল ভবনের ফ্রন্ট ডেস্কে আবেদন জমা নেওয়া হবে। একই দিনেই বেলা সাড়ে ৩টায় সবার উপস্থিতিতে আবেদনপত্র খোলা হবে। সবার আবেদনপত্র মূল্যায়ন শেষে চূড়ান্তভাবে নির্বাচিত প্রতিষ্ঠানকে চিঠি বা ই-মেইলের মাধ্যমে চুক্তি স্বাক্ষরের জন্য আমন্ত্রণ জানানো হবে।

দোকান–সংক্রান্ত সব তথ্য ডিএমটিসিএলের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে

যোগাযোগ ও বিস্তারিত তথ্য

এ–সংক্রান্ত বিস্তারিত তথ্য ডিএমটিসিএলের অফিশিয়াল ওয়েবসাইট www.dmtcl.gov.bd এ পাওয়া যাবে। এ ছাড়া সরাসরি তথ্যের জন্য মেট্রোরেল ভবনের ৩২৬/এ নম্বর কক্ষে অথবা ০১৮৪২২৫৩৬০৬ নম্বরে অথবা [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে।

একনজরে

আবেদনপত্র সংগ্রহ: ২৩ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর ২০২৬
ব্রিফিং ও দোকান পরিদর্শন: ৩ ডিসেম্বর ২০২৬ (সকাল ১০টা)
আবেদনপত্র জমা: ১৪ ডিসেম্বর ২০২৬ (সকাল ৯টা থেকে বেলা ৩টা)
আবেদনপত্র খোলা: ১৪ ডিসেম্বর ২০২৬ (বেলা সাড়ে ৩টা)

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো স্টেশনে কী কী পণ্য পাওয়া যাচ্ছে, দেখে নিন

Read full story at source