প্রথম আলোর দগ্ধ ভবন নিয়ে শিল্প প্রদর্শনীর দশম দিন

· Prothom Alo

সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলার শিকার প্রথম আলোর অগ্নিদগ্ধ ভবন নিয়ে আয়োজিত শিল্পকর্ম প্রদর্শনী দেখতে শুক্রবার এসেছিলেন আইনজীবী, রাজনীতিবিদ, লেখক, সাংবাদিক ও শিল্পীরা। এসেছিলেন সাধারণ মানুষও। পুড়ে যাওয়া কম্পিউটার, যন্ত্রাংশ, ভাঙা আসবাব ও বইপত্রের ধ্বংসাবশেষ দেখে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। শিল্পী মাহ্‌বুবুর রহমানের তৈরি করা ‘আলো’ শীর্ষক এই প্রদর্শনী শুরু হয় ১৮ ফেব্রুয়ারি। রাজধানীর কারওয়ান বাজারে অগ্নিদগ্ধ ভবনটিতে প্রতিদিন বেলা ১১টা থেকে ১টা এবং বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকে। এই প্রদর্শনী চলবে ২ মার্চ পর্যন্ত।

Visit asg-reflektory.pl for more information.

প্রথম আলোর পুড়ে যাওয়া ভবনে শিল্পকর্ম প্রদর্শনী দেখছেন চিত্রশিল্পী বিশ্বজিৎ গোস্বামী। শিল্পকর্ম দেখছেন দর্শনার্থীরা।শিল্পকর্ম দেখছেন সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার। ধ্বংসযজ্ঞের মধ্যে জাগরণের বার্তা দিয়ে আয়োজিত শিল্পকর্ম প্রদর্শনী দেখছেন চিত্রশিল্পী ওয়াকিলুর রহমান। শিল্পকর্ম দেখছেন দর্শনার্থীরা। শিল্পকর্ম দেখছে দুই শিক্ষার্থী। ধ্বংসযজ্ঞের মধ্যে জাগরণের বার্তা দিয়ে আয়োজিত শিল্পকর্ম প্রদর্শনী দেখছেন আইনজীবী সারা হোসেন ও তাঁর মা মানবাধিকারকর্মী হামিদা হোসেন, সঙ্গে ছিলেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। প্রথম আলোর পুড়ে যাওয়া ভবনে শিল্পকর্ম প্রদর্শনী দেখছেন দর্শনার্থীরা। প্রথম আলোর পুড়ে যাওয়া ভবনে শিল্পকর্ম প্রদর্শনী দেখছেন দর্শনার্থীরা। অগ্নিদগ্ধ ভবনে আয়োজিত শিল্পকর্ম প্রদর্শনী দেখতে আসেন দর্শনার্থীরা।

Read full story at source