বাংলাদেশ-চীন স্মার্ট ক্লাসরুম প্রকল্প: ১৫০ শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার
· Prothom Alo
দেশের নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়ে আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে ‘স্মার্ট ক্লাসরুম স্থাপন’ প্রকল্পের কাজ শুরু করেছে সরকার। বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন এই প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে নির্বাচিত ১৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশির এক নির্দেশনায় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠানপ্রধানদের এ তথ্য পাঠাতে বলা হয়েছে। নির্দেশনাটি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে।
Visit asg-reflektory.pl for more information.
কানাডায় ২০২৬ সালে সম্পূর্ণ অর্থায়িত সরকারি স্কলারশিপ, চলছে আবেদনঅফিস আদেশের এই নির্দেশনায় বলা হয়, ‘বাংলাদেশের নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়সমূহে স্মার্ট ক্লাসরুম স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্বাচিত ১৫০টি বিদ্যালয়ে মোট ৩০০টি স্মার্ট ক্লাসরুম স্থাপন করা হবে। চীনা কারিগরি দলের সরবরাহ করা প্রশ্নমালার আলোকে বিদ্যালয়ের বর্তমান অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করতে গুগল ফর্ম সক্রিয় করা হয়েছে।
যে ১০ ব্যাচেলর ডিগ্রির চাহিদা সবচেয়ে বেশিমাউশি জানায়, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এখনো তথ্য দেয়নি, তাদের ৫ মার্চের মধ্যে নির্ধারিত লিংকের মাধ্যমে তথ্য পাঠাতে হবে। তবে যেসব প্রতিষ্ঠান ইতোমধ্যে তথ্য জমা দিয়েছে, তাদের পুনরায় তথ্য দেওয়ার প্রয়োজন নেই। সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তাদের তাদের আওতাধীন নির্বাচিত বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত সময়ের মধ্যে নির্ভুল তথ্য প্রদান নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছে মাউশি।