ঈদে মেয়েদের পোশাক নিয়ে কে ক্র্যাফটের বিশেষ সংগ্রহ

· Prothom Alo

ঈদের শপিং ইতিমধ্যেই শুরু হয়েছে। একবার ঢুঁ মেরে আসতে পারেন দেশীয় ব্র্যান্ড কে ক্র্যাফট থেকে । ঈদকে সামনে রেখে তারা নিয়ে এসেছে মেয়েদের বিশেষ সংগ্রহ। রইল বিস্তারিত ...

ঈদকে সামনে রেখে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড  কে ক্র্যাফট নিয়ে এসেছে  বিশেষ সংগ্রহ। এই সংগ্রহে থাকছে মেয়েদের বৈচিত্র্যময় সব পোশাক। সালোয়ার কামিজ ও কুর্তির নান্দনিক ডিজাইন নিয়ে সাজানো এই ঈদ সম্ভারটি। আলাদা স্টাইল স্টেটমেন্ট তৈরিতে গুরুত্ব পেয়েছে সৃজনশীল কাট-প্যাটার্ন এবং যত্নসহকারে বাছাইকৃত ফেব্রিক। নিজস্ব ডিজাইনে মোটিফের ব্যবহার, রং নির্বাচন, ভ্যালু অ্যাডিশনে নানা মিডিয়ার ব্যবহার সকলেরই ভালো লাগবে।  

Visit asg-reflektory.pl for more information.

ঈদ আসতে আসতে গরমও চলে আসবে।  তাই গুরুত্ব দেওয়া হয়েছে আরামের বিষয়টি ।

সময় ও পরিবেশকে কেন্দ্র করে ফ্যাশনের পাশাপাশি আরামদায়ক এবং স্বস্তিতে থাকতে দিনের বেলায় প্যাস্টেল শেড ও অন্যান্য হালকা রং এর পোশাক আনা হয়েছে। অন্যদিকে রাতের পার্টিতে আভিজাত্য নিয়ে আসবে এমন গাঢ় কালার প্যালেটের ব্যবহারও চোখে পড়বে ক্রেতাদের।

সালোয়ার কামিজ ও কুর্তিতে ব্যবহার করা হয়েছে  সুতি, জ্যাকার্ড, টু-টোন, লিনেন, জর্জেট, সিল্ক, অরগাঞ্জা ফেব্রিক ।  

এবারের কালেকশনে মূলত এ-লাইন, বেসিক, প্রিন্সেস লাইন, গোর, লং ও সেমি লং প্যাটার্নকে প্রাধান্য দেওয়া হয়েছে। কামিজের ইয়কে ব্যবহার করা হয়েছে স্ক্রিন প্রিন্ট,  হাতের কাজ , এমব্রয়ডারির, কারচুপি আর সিকুইনের নান্দনিক কারুকাজ ।

এবার সালোয়ারের কাটেও থাকছে ভিন্নতা। স্ক্রিন প্রিন্ট এবং লেস ব্যবহার করে তৈরি করা হয়েছে স্ট্রেট প্যান্ট, ডিভাইডার এবং পালাজ্জো স্টাইলের বটম ওয়্যার, যা কালেকশনকে দিয়েছে সমসাময়িক ও স্টাইলিশ লুক। এ ছাড়া হাফ-সিল্ক, অরগাঞ্জা, সুতি কাপড়ে করা হয়েছে দোপাট্টা ।

জামদানি, ফ্লোরাল, কাঁথা, পেইসলে, ইজনিক, পার্সিয়ান, মেসোপটেমিয়ান, গুজরাটি, ট্র্যাডিশনাল এর মতো বিভিন্ন মোটিফকে প্রাধান্য দেওয়া হয়েছে। কাপড়ের ধরন ও অলংকরনে পরিমিতিবোধ বজায় রাখা হয়েছে।

ম্যাজেন্টা, মেরুন, নেভি, পার্পল, ভায়োলেট, ল্যাভেন্ডার, পার্ল-হোয়াইট, বার্গান্ডি, মস-গ্রিন, জাভা গ্রিন, মাস্টার্ড, অফ-হোয়াইট, এজালিয়া পার্পল, অ্যাকুয়া, স্কাই, মেটালিক সিলভার, পীচ, মভ পিঙ্ক, পিঙ্ক এর মতো ডিপ টোনের মধ্যে করা হয়েছে বেশির ভাগ পোশাক।

কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ -এ ঈদ আয়োজন থেকে মেয়েদের সালওয়ার কামিজ ও কুর্তি কিনতে পারেন সাশ্রয়ী মূল্যে। এ ছাড়া ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে।

ছবি: কে ক্র্যাফট

Read full story at source