শিয়ার টপ আর প্লিটেড মিনিস্কার্টে শ্রীমার শুভ্র আবেদন

· Prothom Alo

পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য ওয়েস্টার্ন স্টাইলেও যে সমান নজরকাড়া—তা আবারও প্রমাণ করলেন এই লুকে।

ছোট পর্দার পরিচিত মুখ থেকে ধীরে ধীরে বড় পর্দা ও ডিজিটাল প্ল্যাটফর্মে নিজের অবস্থান মজবুত করা শ্রীমা ভট্টাচার্য আবারও নজর কাড়লেন একেবারে মিনিমাল অথচ মোহময় এক স্টাইল স্টেটমেন্টে। তাঁর এই সাম্প্রতিক লুকটিতে নেই বাড়তি চাকচিক্য,  ভারী অলংকার—তবুও সৌন্দর্য যেন চোখে লেগে থাকে।

Visit h-doctor.club for more information.

এই লুকের মূল আকর্ষণ তাঁর মোনোক্রোম আউটফিট। উপরের অংশে শ্রীমা পরেছেন একটি শিয়ার রিবড, বডি-ফিটেড ফুল-স্লিভ সাদা টপ। এর সঙ্গে জুটি হয়েছে হাই-ওয়েস্টেড প্লিটেড মিনি স্কার্ট।

স্কার্টের স্ট্রাকচার্ড ফর্ম এবং ফ্লেয়ার দুটোই শ্রীমার এই লুকে আলাদা মাত্রা যোগ করেছে।স্টাইলিংয়ের ক্ষেত্রে শ্রীমা রেখেছেন সম্পূর্ণ মিনিমাল অ্যাপ্রোচ।

কানে সিলভার চাংকি হুপ, হাতে আংটি আর গলায় একটি পেন্ডেন্ট নেকপিস—এই সামান্য অ্যাকসেসরিজই লুকটিকে দিয়েছে নিখুঁত ফিনিশ।

মেকআপে রয়েছে একেবারে সফট গ্ল্যাম ফিনিশ। ত্বক রাখা হয়েছে ন্যাচারাল ও ডিউই, হালকা গোলাপি ব্লাশে এসেছে সতেজ আভা। চোখে শুধুই মাশকারার ছোঁয়া। ঠোঁট সাজিয়েছেন ন্যুড গোলাপি লিপ কালারে, যা পুরো লুকের সঙ্গে নিখুঁতভাবে মিশে গেছে।

চুল রাখা হয়েছে সফট ওয়েভি টেক্সচারে। হালকা এলোমেলো ঢেউখেলানো এই হেয়ারস্টাইল তাঁর লুককে  আরও প্রাণবন্ত করে তুলেছে।

ছবি: শ্রীমার ইন্সটাগ্রাম

Read full story at source