ভাইরাল ভিডিওতে ফ্রান্সের প্রেসিডেন্ট আর ইতালির প্রধানমন্ত্রীর কেমিস্ট্রি নিয়ে তোলপাড়
· Prothom Alo

হরমুজ প্রণালি খুলে দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে অন্যান্য সরকারপ্রধানদের সঙ্গে ফ্রান্সে গিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এর মাঝেই মনোযোগ ঘুরে গিয়েছে এই ভাইরাল ভিডিওতে।
Visit livefromquarantine.club for more information.
ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাখোঁকে এই সময়ের সবচেয়ে ড্যাশিং বিশ্বনেতাদের মধ্যে এগিয়ে রাখা যায়। বেশ কিছু সাহসী সিদ্ধান্ত নিয়ে নিজেদের সার্বভৌম শক্তির জানান দিয়েছেন এই ইয়াং ম্যান বিশ্ব রাজনীতির অঙ্গনে।
ফ্রেঞ্চ প্রেসিডেন্ট মাখোঁ ও ইতালিয়ান প্রধানমন্ত্রী মেলোনি তাঁদের ভিডিও এখন ভাইরালতাঁরই ডাকে সাড়া দিয়ে হরমুজ প্রণালি খুলে দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে অন্যান্য সরকারপ্রধানদের সঙ্গে ফ্রান্সে গিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আছেন যুক্তরাজ্যের কিয়ের স্টারমারসহ আরও সব জাঁদরেল ব্যক্তিত্ব। এর মাঝেই মনোযোগ ঘুরে গিয়েছে এই ভাইরাল ভিডিওতে।
ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁ বরাবরই স্যুটেড লুকে ড্যাপার স্টাইলে দেখা দেন। এদিনও তিনি পরেছেন নেভি স্লিক কাটের চমৎকার ফিটিংয়ের সিঙ্গেল লেপেলের স্যুট, মাচিং টাই, সাদা শার্ট আর ঝা চকচকে ড্রেস শুজ। আর মেলোনি গিয়েছেন টকটকে লাল কিছুটা বেলবটম কাটের প্যান্টস্যুটে। সঙ্গে আছে সাদা শার্ট। উঁকি দিচ্ছে কালো কিটেন হিলস।
View this post on Instagram
ফ্রান্সে কারও সঙ্গে দেখা হলে ট্র্যাডিশনাল লা বিস কায়দায় গালে গাল ঠেকিয়ে চিক কিস করার চল আছে। সেই সঙ্গে আলিঙ্গনও থাকতে পারে। ফ্রেঞ্চদের জন্য খুবই স্বাভাবিক এই শুভেচ্ছা জানানোর রীতি। তবে ভিডিওতে দেখা যাচ্ছে এই ফ্রেন্ডলি মুহূর্তটিই কিছুটা অকওয়ার্ড হয়েছে ফ্রেন্ড প্রেসিডেন্ট মাখোঁ আর ইতালিয়ান প্রধানমন্ত্রী মেলোনির মাঝে। আবার মাখোঁর কী কথা শুনে যেন হেসে নুয়ে পড়লেন মেলোনি। এখন এই দুই অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্বের কেমিস্ট্রি নিয়েও তোলপাড় চলছে। সব মিলিয়ে এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল।
ছবি: ইন্সটাগ্রাম