র‍্যাঙ্কিংয়েও সুখবর পেলেন নাহিদ রানারা

· Prothom Alo

নাহিদ রানার সুসময় চলছে। গত পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ঝড় তুলেছিলেন নাহিদ রানা। নেন ৩২ রানে ৫ উইকেট, হয়েছেন ম্যাচসেরাও। তাঁর এমন বোলিংয়ের ছাপ পড়েছে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে।

আইসিসি ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়েছেন নাহিদ রানা। ১০ ম্যাচ খেলা এই পেসার ৬৪তম অবস্থানে উঠে এসেছেন। বাঁহাতি পেসার শরীফুল ইসলামও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন।

Visit catcross.org for more information.

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে ২ উইকেট করে নেওয়া বাঁহাতি পেসারের অবস্থান র‍্যাঙ্কিংয়ে ৩৯তম। ২০২৪ সালের ডিসেম্বরের পর এই সিরিজেই প্রথম ওয়ানডে খেললেন শরীফুল। লেগ স্পিনার রিশাদ হোসেনের অবস্থান ৫৮তম। ২ ম্যাচে ৩ উইকেট নেওয়া রিশাদ উন্নতি করেছেন ১০ ধাপ।

পরশু ৭৬ রান করেন তানজিদ

রানতাড়ায় সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭৬ রানের ইনিংস খেলেছেন ওপেনার তানজিদ। তাতে ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় ১৪ ধাপ এগিয়েছেন ওপেনার তানজিদ হাসান। বর্তমানে তাঁর অবস্থান ৪০তম।

নতুন অস্ত্র নয়, নাহিদকে আপাতত ‘জোরে বল করা’র পরামর্শ টেইটের

একই ম্যাচে অপরাজিত ৩০ রান করে ৫ ধাপ এগিয়ে যৌথভাবে ২৬তম স্থানে উঠে এসেছেন তাওহিদ হৃদয়। দ্বিতীয় ম্যাচে ফিফটি করা নাজমুল হোসেন এক ধাপ এগিয়ে ৪৩তম স্থানে আছেন। তবে এই সিরিজে না খেললেও ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন কিউই তারকা ড্যারিল মিচেল।

বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ পিছিয়েছেন দুই ধাপ। তাঁর অবস্থান ৮ নম্বরে। নিউজিল্যান্ড সিরিজের প্রথম ২ ম্যাচে একটি উইকেট পেয়েছেন মিরাজ। চোটের কারণে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে না পারা মোস্তাফিজুর রহমান সাত ধাপ পিছিয়েছেন। বাঁহাতি এই পেসারের অবস্থান ৫৫তম।

রাজশাহীতে সমতা ফিরিয়েছে আতাপাত্তুর শ্রীলঙ্কা

Read full story at source