পাহাড়ের কোলে দৃষ্টিনন্দন আমের বাগান

· Prothom Alo

রাঙামাটির কাপ্তাই লেকের মাঝে প্রায় চার একর জায়গাজুড়ে এক দৃষ্টিনন্দন আমের বাগান। এটি গড়ে তুলেছেন তরুণ কৃষি উদ্যোক্তা নবজ্যোতি চাকমা। দীর্ঘ ১০ বছর ধরে কৃষির সঙ্গে যুক্ত থাকা এই উদ্যোক্তা ছয় বছর ধরে এই স্বপ্নের বাগান দাঁড় করিয়েছেন। তাঁর বাগানে বিশ্বের ১৫ থেকে ২০ প্রজাতির দুর্লভ, বিশালাকৃতির ও রঙিন আমের পাশাপাশি কয়েকটি দেশি সুমিষ্ট আমের জাত রয়েছে। রাসায়নিক সার ও কীটনাশকমুক্ত ফল উৎপাদনের জন্য আধুনিক ‘ফ্রুট ব্যাগিং’ প্রযুক্তির ব্যবহার থেকে শুরু করে একই গাছে মুকুল ও পাকা আমের মেলবন্ধন। এর মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্থানীয় বেকার তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চান নবজ্যোতি। পাহাড়ের কোলে দৃষ্টিনন্দন আমের বাগান নিয়ে ছবির গল্প

Visit arroznegro.club for more information.

উন্নত জাতের ‘বারি ৪’ আমের ভারে যেন নুয়ে পড়েছে গাছের ডাললেকের মনোরম পটভূমিতে নজর কাড়ছে বিশালাকৃতির বিদেশি জাত ‘কিউজাই’ আমবাগানের বিখ্যাত ‘আলফানসো’ আমের বৃদ্ধি ও যত্ন নিজ হাতে পরখ করে দেখছেন উদ্যোক্তা নবজ্যোতি চাকমাথোকায় ধরা ‘কাটিমন’ জাতের আম, যা অন্যতম জনপ্রিয় একটি বারোমাসি জাত গাছের ডালে পাতার নিবিড় আশ্রয়ে থোকা থোকা ‘গৌড়মতি’ আমবিশালাকৃতির রঙিন ‘রেড পালমার’ আমের ফলন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন নবজ্যোতি চাকমাবারোমাসি জাত ‘বারি ১১’-এর গাছে চমৎকার দৃশ্য; একই সঙ্গে দেখা যাচ্ছে মুকুল, গুটি ও পরিপক্ব আমবাগানের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে লালচে-বেগুনি রঙের ‘তাইওয়ান রেড’ আমবাগানের অন্যতম বৃহৎ জাত ‘ব্রুনাই কিং’, যার একেকটির ওজন ও আকার অবাক করার মতোঠিক যেন কলার মতো দেখতে! ভিন্নধর্মী আকৃতির এই আমের জাতের নাম ‘থাই ব্যানানা’ লালচে আভায় মোড়ানো বিশ্বের অন্যতম দামি ও আকর্ষণীয় আমের জাত ‘সূর্যডিম’ বা মিয়াজাকি বৃষ্টির ছোঁয়ায় সতেজ হয়ে ওঠা নজরকাড়া লম্বাটে গড়নের ‘রেড আইভরি’ আমবিষমুক্ত ও নিরাপদ আম উৎপাদনের লক্ষ্যে পুরো বাগানে ব্যবহার করা হচ্ছে আধুনিক ‘ফ্রুট ব্যাগিং’ প্রযুক্তি

Read full story at source