ভুল পদ্ধতিতে নখ কাটা থেকে হতে পারে বিপদ, জেনে নিন সঠিক নিয়ম
· Prothom Alo
![]()
নখ কাটার মতো ‘সামান্য’ কাজটি যদি ভুলভাবে করা হয়, তাহলে তা থেকে তৈরি হতে পারে নানা স্বাস্থ্যঝুঁকি। বিশেষজ্ঞদের মতে, নখের সঠিক যত্ন শুধু সৌন্দর্যের বিষয় নয়; বরং সংক্রমণ প্রতিরোধের গুরুত্বপূর্ণ অংশ।
Visit amunra-online.pl for more information.
নখ নিয়ে সবচেয়ে পরিচিত সমস্যা
ইনগ্রোন নখ
নখ নিয়ে সবচেয়ে পরিচিত সমস্যাগুলোর একটি হলো ইনগ্রোন নখ, যার মানে ভেতরের দিকে নখের বৃদ্ধি। এটি সাধারণত পায়ের নখ গোল করে বা কোনা বেশি কেটে ফেললে হয়। তখন নখ পাশের চামড়ার ভেতরে ঢুকে যায়, ফলে তীব্র ব্যথা, লালচে ভাব, ফোলা, এমনকি পুঁজ জমার মতো অবস্থাও তৈরি হতে পারে। অনেক সময় এটি এতটাই জটিল হয়ে ওঠে যে ছোট অস্ত্রোপচারের প্রয়োজন হয়।
প্যারোনাইকিয়া
এ ছাড়া ভুলভাবে নখ কাটলে সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়। অপরিষ্কার নেইল কাটার ব্যবহার, খুব গভীরভাবে কাটা বা ত্বক কেটে যাওয়া—এসব কারণে ব্যাকটেরিয়া সহজেই শরীরে প্রবেশ করতে পারে। এতে সৃষ্টি হয় প্যারোনাইকিয়া, যেখানে নখের চারপাশে ফোলা, ব্যথা ও পুঁজ জমে। অনেক ক্ষেত্রে এটি দীর্ঘস্থায়ী হয়ে নখের গঠনও নষ্ট করে দিতে পারে।
পারলার ও সেলুনে স্বাস্থ্যঝুঁকি এড়াবেন যেভাবেজীবাণুর বিস্তার
অনেকেরই অভ্যাস থাকে নখ খুব ছোট করে কাটা বা বারবার কাটতে থাকা। এতে নখের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, নখ পাতলা ও ভঙ্গুর হয়ে যায়। আবার দাঁত দিয়ে নখ কাটা বা হাত দিয়ে ছিঁড়ে ফেলার অভ্যাস অত্যন্ত ক্ষতিকর। এতে শুধু সংক্রমণ নয়, মুখগহ্বরের জীবাণুও হাতের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়তে পারে।
নখ ছোট করে কেটে রাখাই ভালোবেশি সতর্ক থাকবেন কারা
বিশেষ কিছু ব্যক্তির ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। যেমন ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি বা যাঁদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তাঁদের জন্য সামান্য ক্ষতও বড় সংক্রমণের কারণ হতে পারে। পায়ের নখ ভুলভাবে কাটার কারণে ক্ষত তৈরি হলে তা দ্রুত শুকায় না এবং জটিলতার দিকে যেতে পারে। তাই তাঁদের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা প্রয়োজন।
স্কিন ফ্লাডিং—২০২৬ সালের ভাইরাল স্কিন কেয়ার ট্রেন্ডের রহস্যনখ কাটার সময় যেসব ভুল বেশি করি
নখ কাটার সময় কিছু সাধারণ ভুল আমরা প্রায়ই করি; যেমন—
খুব তাড়াহুড়া করে কাটা
অন্ধকারে বা পর্যাপ্ত আলো ছাড়া কাটা
ভেজা বা খুব শক্ত নখে ভুল কোণে চাপ দেওয়া ইত্যাদি। এসবের ফলে নখ অসমানভাবে কাটা হয় এবং ত্বকে আঘাত লাগার ঝুঁকি বাড়ে।
নখ কাটার সঠিক নিয়ম
বিশেষজ্ঞরা বলেন, পায়ের নখ সব সময় সোজা করে কাটা উচিত, কোনার দিকে খুব বেশি না কেটে সামান্য রেখে দেওয়া ভালো।
হাতের নখ সামান্য গোল করা যেতে পারে, তবে খুব বেশি গভীর নয়।
পরিষ্কার ও জীবাণুমুক্ত নেইল কাটার ব্যবহার করা জরুরি।
নখ কাটার আগে হাত-পা পরিষ্কার রাখা এবং কাটার পর ধুয়ে নেওয়া ভালো অভ্যাস।প্রয়োজনে নখ একটু নরম করার জন্য গোসলের পর কাটা যেতে পারে।
সবশেষে বলা যায়, নখ কাটা ছোট কাজ হলেও এর সঠিক পদ্ধতি জানা না থাকলে তা বড় সমস্যার কারণ হতে পারে। তাই একটু সচেতনতা এবং নিয়মিত যত্নই পারে আপনাকে অপ্রয়োজনীয় ব্যথা, সংক্রমণ ও জটিলতা থেকে নিরাপদ রাখতে।
এসপিএফ বেশি হলেই কি ভালো সানস্ক্রিন?