দুদকের মামলায় স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

· Prothom Alo

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত।

Visit asg-reflektory.pl for more information.

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আনিস আলমগীরের আইনজীবী তাসলিমা জাহান পপি প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

আইনজীবী তাসলিমা জাহান জানান, মামলায় আদালতে ব্যক্তিগত হাজিরা মওকুফ চেয়েও আবেদন করেছিলেন আনিস আলমগীর। তবে আবেদনটি নাকচ করা হয়েছে। তাঁকে সশরীর হাজিরা দিতে আদেশ দিয়েছেন আদালত।

আইনজীবী সূত্র জানায়, আজ এই মামলার ধার্য দিন ছিল। এ জন্য আদালতে হাজিরা দিতে আসেন আনিস আলমগীর। তাঁর পক্ষে তিনটি বিষয়ে আদালতে পৃথক আবেদন করা হয়। বিষয়গুলো হলো—স্থায়ী জামিন, ব্যক্তিগত হাজিরা মওকুফ ও বিদেশে যাওয়ার অনুমতি। আদালত শুনানি নিয়ে আনিস আলমগীরের স্থায়ী জামিন মঞ্জুর করেন। ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন নামঞ্জুর করেন। এ ছাড়া অপর আবেদনটির বিষয়ে আদেশে আদালত বলেন, আনিস আলমগীর এক মাস বিদেশে থাকতে পারবেন।

শুনানি শেষে আনিস আলমগীর প্রথম আলোকে বলেন, তাঁর স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে তাঁকে সশরীর হাজিরা দিতে হবে। তিনি মামলা থেকে তো রক্ষা পাচ্ছেন না। তিনি আশা করেন, বর্তমান সরকার তাঁকে হয়রানি থেকে রেহাই দেবেন।

দুদকের মামলায় আনিস আলমগীরের জামিন, ‘মুক্তিতে বাধা নেই’ বললেন আইনজীবী

গত ১৫ জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করে দুদক। গত ২৮ জানুয়ারি তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ১১ মার্চ এই মামলায় তাঁর জামিন মঞ্জুর হয়।

Read full story at source