উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো স্টেশনে কী কী পণ্য পাওয়া যাচ্ছে, দেখে নিন

· Prothom Alo

মেট্রোরেলের স্টেশনগুলোর দুই প্রান্তে গড়ে উঠেছে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের গ্রোসারি শপ। যাত্রীরা যাতায়াতের পথে প্রয়োজনীয় গ্রোসারি পণ্য কিনতে পারবেন এখান থেকে।

মেট্রোরেল স্টেশনের আউটলেটগুলো যাত্রীদের দৈনন্দিন জীবনে যোগ করেছে নতুন এক মাত্রা

মেট্রোরেল স্টেশনগুলোতে এখন নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটার সুযোগ তৈরি হয়েছে। সঙ্গে আরও থাকছে কফি আর হালকা নাশতার আয়োজন। মেট্রোরেল স্টেশনের এই আউটলেটগুলো যাত্রীদের দৈনন্দিন জীবনে যোগ করেছে নতুন এক মাত্রা। উত্তরা থেকে মতিঝিল, প্রায় প্রতিটি স্টেশনেই আছে গ্রোসারি শপ। আজ জেনে নিন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কোন স্টেশনে কোন বিক্রয় প্রতিষ্ঠান আছে, তারই বিস্তারিত।

Visit somethingsdifferent.biz for more information.

জুতা কিনতে কেন এলিফ্যান্ট রোডের রাখী সুজে ছুটে যান কিছু মানুষ? মাছ, মাংস, কাঁচা ফলমূল, শাকসবজির মতো পচনশীল পণ্য বাদে মেট্রো স্টেশনের সুপারশপগুলোয় প্রায় সবই পাওয়া যায়

উত্তরা উত্তর

এই স্টেশনে রয়েছে দুটি প্রতিষ্ঠান—ফ্রেশ সুপার মার্ট ও ঘরের বাজার।
স্টেশনের দুই প্রান্তে দুটি আউটলেট দিয়েছে ফ্রেশ সুপার মার্ট। যাত্রীরা যাতায়াতের পথে প্রয়োজনীয় গ্রোসারি পণ্য কিনতে পারবেন এখান থেকে। ফ্রেশ তার নিজস্ব ব্র্যান্ডের পাশাপাশি প্রতিটি আউটলেটে অন্যান্য ব্র্যান্ড ও আমদানি করা পণ্যও রাখছে। অনেক আউটলেটে থাকছে কফি কর্নার। আছে স্ন্যাক্সের আয়োজন।
ঘরের বাজার মূলত স্বাস্থ্যসম্মত ও অর্গানিক পণ্যের জন্য পরিচিত প্রতিষ্ঠান। এখানে মিলবে অর্গানিক সব পণ্য। আছে শাহি লাচ্ছা সেমাই, চালের গুঁড়া, গমের আটা, আচার, অলিভ অয়েল, ব্ল্যাক গার্লিক, পিংক সল্ট, স্পিরুলিনা পাউডার, অশ্বগন্ধা পাউডার, আপেল সিডার ভিনেগার ও বিভিন্ন ধরনের চা। লিচু, মিশ্র ফুল ও সুন্দরবনের মধুর পাশাপাশি আমদানি করা মধু এবং কাঠের ফ্রেমে বন্দী চাকের মধুও পাওয়া যাবে। যাঁরা বিভিন্ন মধু চেখে দেখতে চান তাঁদের জন্য আছে ৮ গ্রাম ও ১৫ গ্রাম ওজনের চকলেট আকারের মধুর প্যাকেট।
ঘরের বাজারে নির্দিষ্ট টাকার পণ্য কিনলে আছে উপহারের ব্যবস্থা। শিক্ষার্থীরা আইডি কার্ড দেখালে পাবেন ৫ শতাংশ ছাড়।

আপনার হাতের টাকা কতটা নোংরা? টাকা স্পর্শ করার পর কী করবেনমেট্রোরেল স্টেশনেই আছে অর্গানিক ও স্বাস্থ্যকর পণ্যের দোকান

উত্তরা সেন্টার

এই স্টেশনেও রয়েছে ফ্রেশ সুপার মার্টের একটি আউটলেট। গ্রোসারি কেনাকাটার পাশাপাশি কফি কর্নারে বসে হালকা নাশতা ও কফি উপভোগের সুযোগ আছে।

উত্তরা দক্ষিণ


এই স্টেশনে বর্তমানে কোনো বাণিজ্যিক বিক্রয় প্রতিষ্ঠান নেই।

জেফার–রাফসান হানিমুনে কোথায় গেছেন, দেখুন ১০টি ছবিতেআছে বেকারির পণ্য

পল্লবী

ফ্রেশ সুপার মার্ট, এক্সপ্রেস বাই ইউনিমার্ট ও ইন্ডালজের আউটলেট আছে এই স্টেশনে।
এক্সপ্রেস বাই ইউনিমার্ট মূলত ইউনিমার্টের একটি চেইন সুপারশপ। মাছ, মাংস, কাঁচা ফলমূল, শাকসবজির মতো পচনশীল পণ্য বাদে একটি পূর্ণাঙ্গ সুপারশপে যা যা থাকে, তার প্রায় সবই এখানে পাবেন। স্ন্যাকস কর্নার, বেভারেজ কর্নার, পারসোনাল কেয়ার, স্কিন কেয়ার, বেবি কেয়ার, হেয়ার কেয়ার, ডেন্টাল কেয়ারসহ বিভিন্ন জোনে ভাগ করা এই সুপারশপে আছে বেবি ফুড কর্নার, টয় কর্নার ও গ্রোসারি সেকশন। থাইল্যান্ড, চীনসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যও এখানে মিলবে। শুধু মেট্রোরেলের যাত্রীই নন, স্থানীয় লোকজনও রাস্তা পারাপারের সময় এখান থেকে পণ্য কিনছেন, এমনটাই জানালেন এক্সপ্রেস বাই ইউনিমার্টের হিসাবরক্ষক মো. নাহিদ।
ইন্ডালজ ইউনিমার্টের অঙ্গপ্রতিষ্ঠান এবং কফিশপ হিসেবে পরিচিত। এক্সপ্রেস বাই ইউনিমার্টের পাশেই একই ফ্লোরে এর অবস্থান। এখানে বিভিন্ন স্বাদের কফি পাবেন। এসপ্রেসোর দাম ১৯৫ টাকা, আমেরিকানো ২১৫ টাকা, ম্যাকিয়াটো ২২৫ টাকা, ক্যাপুচিনো ও ক্যাফে লাটে ২৪৫ টাকা, টফি নাট লাটে ৩২৫ টাকা, হ্যাজেলনাট লাটে ও বাটারস্কচ লাটে ৩৪৫ টাকা।
বিভিন্ন স্বাদের আইস ব্লেন্ডেড কফির মধ্যে রয়েছে চকলেট, ক্যারা মেল কফি, হ্যাজেলনাট, মোকা, ডার্ক চকলেট, পিউর হ্যাজেলনাট, পিউর ভ্যানিলা, পিউর ক্যারামেল, রয়্যাল ক্যাপুচিনো, বাটার স্কচ লাটে। সবই মিলবে ৩৯৫ টাকা করে। অন্যান্য কোমল পানীয়র সঙ্গে আরও আছে ফলের শরবত।

‘আমি কমেন্ট পড়েও দেখি না’, বললেন কারিনাঅনেক আউটলেটেই আছে কফি কর্নার

মিরপুর ১১

এই স্টেশনে রয়েছে ফ্রেশ সুপার মার্টের একটি আউটলেট। গ্রোসারি কেনাকাটার পাশাপাশি কফি কর্নারের সুবিধাও মিলবে।

মিরপুর ১০

এই স্টেশনেও রয়েছে ফ্রেশ সুপার মার্টের একটি আউটলেট। এই আউটলেটে সবচেয়ে বেশি পণ্যের আয়োজন থাকছে। এখানে বিভিন্ন রকম ফাস্ট এইড মেডিসিনও কিনতে পারবেন।

কাজীপাড়া

এই স্টেশনে রয়েছে এক্সপ্রেস বাই ইউনিমার্ট, ইন্ডালজ, টেস্টি ট্রিট ও কুপার্স বেকারি।
টেস্টি ট্রিট সাশ্রয়ী মূল্যে হালকা নাশতার জন্য জনপ্রিয়। পাওয়া যায় বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি, বার্গার, প্যাটিস, পপকর্ন, চানাচুর, ড্রাই কেক, টোস্ট বিস্কুট ও প্যাকেটজাত নানা স্ন্যাকস আইটেম। গরমে তাজা ফলের রসে বানানো জুসে গলা ভেজানোর ব্যবস্থাও আছে।
কুপার্স বেকারির এই আউটলেটে পাবেন চিকেন স্যান্ডউইচ ৯০ থেকে ১৮০ টাকা, বারবিকিউ চিকেন র‍্যাপ ১৬০ টাকা, চিকেন কাটলেট ৭৫ টাকা, বেকড সমুচা ৫৫ টাকা, ফালুদা ১০০ টাকা। নেসলে কফি কর্নার অংশে চার ধরনের প্রিমিয়াম কফি পাওয়া যাচ্ছে। ১৫০ টাকায় মিলছে আমেরিকানো, ১৪০ টাকায় এসপ্রেসো, ২১০ টাকায় লাটে ও ১৯০ টাকায় ক্যাপুচিনো। এ ছাড়া জন্মদিনসহ বিভিন্ন আয়োজনের জন্য ১ হাজার ৪৫০ টাকা থেকে ৫ হাজার টাকার মধ্যে এখানে পাবেন কেক। চাইলে অর্ডারও করতে পারেন। আসা-যাওয়ার পথে খাবার কিনে নেওয়ার পাশাপাশি কুপার্সে বসে খাবার ব্যবস্থাও আছে।

প্রতিদিন চার হাজারের বেশি পিৎজা বিক্রি হয় মীর মেহেদীর পিৎজাবার্গে সব আউটলেট মেট্রোরেলের সময়সূচি অনুযায়ী সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে

শেওড়াপাড়া

এই স্টেশনে রয়েছে ঘরের বাজার ও টেস্টি ট্রিট। ঘরের বাজারের আউটলেটে উত্তরা উত্তর স্টেশনের মতোই পাবেন অর্গানিক ও স্বাস্থ্যকর পণ্য। এখানে মধু, মসলা, ঘি, খেজুর, বাদামসহ বিভিন্ন প্রিমিয়াম পণ্য পাওয়া যায়। এই স্টেশনে টেস্টি ট্রিটের আরেকটি আউটলেট রয়েছে। মেনু ও খাবারের দাম কাজীপাড়া স্টেশনের টেস্টি ট্রিটের মতোই।

আগারগাঁও

এই স্টেশনে বর্তমানে কোনো বাণিজ্যিক বিক্রয়কেন্দ্র নেই।

জেনে রাখা ভালো

১. সব আউটলেট মেট্রোরেলের সময়সূচি অনুযায়ী সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে।

২. আউটলেটগুলোর অবস্থান প্ল্যাটফর্মের কনকোর্স লেভেলে মানে টি‌কি‌ট কাটার আগেই হওয়াতে শুধু ট্রেনের যাত্রীই নন, টিকিট কাটার ঝামেলা ছাড়াই নিকটবর্তী নগরবাসী এখান থেকে কেনাকাটার সুযোগ পাবেন।

৩. যেহেতু আউটলেটগুলোর অবস্থান ট্রেনের টিকিট কাটার আগেই তাই যত সময় ধরে চাইবেন অবস্থান করে দেখেশুনে কেনাকাটার সুযোগ পাবেন।

৪. তবে একই ফ্লোরের দুই মাথায় আউটলেট থাকলেও টিকিট কাটার অংশ পেরিয়ে সরাসরি অন্য প্রান্তে গিয়ে কেনাকাটার সুযোগ নেই। সে ক্ষেত্রে প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে নেমে নিচ দিয়ে হেঁটে গিয়ে অন্য প্রান্তে উঠে কেনাকাটা করা যাবে।

ঈদের ছুটিতে ঢাকায় থাকলে আপনার সেরা গন্তব্য হতে পারে উদয়পুর

Read full story at source