জবিতে আইন ও বিজ্ঞান অনুষদে নতুন ডিন নিয়োগ
· Prothom Alo

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন এবং বিজ্ঞান অনুষদে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে। দুই বছরের জন্য আইন অনুষদের ডিন হিসেবে আইন বিভাগের অধ্যাপক শহিদুল ইসলাম এবং বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ সৈয়দ আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
Visit asg-reflektory.pl for more information.
আদেশে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) ধারা অনুযায়ী বর্তমান ডিনদের মেয়াদ শেষ হওয়ায় নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে। আইন অনুষদের বর্তমান ডিনের মেয়াদ ১৫ জুন শেষ হচ্ছে। ফলে ১৬ জুন থেকে পরবর্তী দুই বছরের জন্য অধ্যাপক শহিদুল ইসলাম এই দায়িত্ব পালন করবেন।
একইভাবে বিজ্ঞান অনুষদের বর্তমান ডিনের মেয়াদও ১৫ জুন শেষ হচ্ছে। ১৬ জুন থেকে রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ সৈয়দ আলম নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দায়িত্ব পালনকালে তাঁরা বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।