স্প্যানিশ বলেই কি কুকুরেয়াকে কিনল রিয়াল মাদ্রিদ
· Prothom Alo

স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে যখন বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলেন, তখনই যেন রিয়াল মাদ্রিদের মাথায় বাজ পড়ার অবস্থা! স্পেনের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা হয়েছে রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় ছাড়া! কিন্তু সেটা তো হতে দেওয়া যায় না। তাই তো বিশ্বকাপে স্পেন মাঠে নামার মাত্র ৭ ঘণ্টা আগে বিশ্বকাপ স্কোয়াডের একজন যোগ দিলেন রিয়াল মাদ্রিদে।
দলবদলের খবরটা এসেছে একরকম হুট করেই। দলবদলের আগে অনেক দিন ধরে দুই দলের মধ্যে কথাবার্তা চলে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন থাকে। এরপর আসে আনুষ্ঠানিক ঘোষণা। কিন্তু স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়াটা একেবারেই আকস্মিক। কোনো কানাঘুষা ছাড়াই গতকাল রাতে কুকুরেয়াকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন দলবদল বিশেষজ্ঞ ফাবরিজিও রোমানো। তাঁর তথ্য অনুযায়ী কুকুরেয়াকে কিনতে রিয়াল মাদ্রিদের খরচ হয়েছে ৬০ মিলিয়ন ইউরো। ৫৫ মিলিয়ন ইউরো পরিশোধ করতে হবে সরাসরি, বাকি ৫ মিলিয়ন বোনাস।
Visit asg-reflektory.pl for more information.
মার্ক কুকুরেয়ার জন্ম, বেড়ে ওঠা কাতালুনিয়ায়। খেলেছেন এসপানিওল, বার্সেলোনার যুব দলে। প্রায় ৮ বছর লা মাসিয়ার প্রক্রিয়ার মধ্যে থাকলেও বার্সেলোনার জার্সি গায়ে চড়িয়ে নামা হয়েছে মাত্র এক ম্যাচে। তবে ধারে খেলেছেন স্প্যানিশ লিগের দলগুলোতে। সেখান থেকে পাড়ি জমান ইংলিশ প্রিমিয়ার লিগে। এক মৌসুম ব্রাইটনে থেকে ৬৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগ দেন চেলসিতে।
বিশ্বকাপের পর বড় তারকা কেনাটা রিয়াল মাদ্রিদের ট্রেন্ড। সাধারণত বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারা। ২০০৬ বিশ্বকাপের পর ফাবিও ক্যানাভারো, ২০১০ বিশ্বকাপের পর মেসুত ওজিল, ২০১৪ বিশ্বকাপের পর হামেস রদ্রিগেজ-টনি ক্রুস-কেইলর নাভাস, ২০১৮ বিশ্বকাপের পর কর্তোয়া। কিন্তু নতুন কোচ জোসে মরিনহোর ইচ্ছায় এবার বিশ্বকাপ শুরুর আগেই কেনাকাটায় নেমেছিল তারা। প্রায় ১ যুগ পর ‘স্পেশাল ওয়ান’ আবারও ফিরেছেন রিয়াল মাদ্রিদে। গত দুই মৌসুমে ট্রফিহীন দলকে সামলাতে হাজির হয়েছেন রীতিমতো প্রেসক্রিপশন নিয়ে। তাঁর পরামর্শে বিশ্বকাপের আগেই বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি প্রায় পাকাপাকি করে ফেলেছে রিয়াল মাদ্রিদ, বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা।
তবে মার্ক কুকুরেয়াকে আনার কারণ শুধু খেলোয়াড়ি নয়, কিছুটা আত্মসম্মানেরও। ইতিহাসে প্রথমবারের মতো কোনো রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ছাড়াই বিশ্বকাপে নামছে স্পেন। এমন ঘটনা কিছুটা বিচলিত করেছিল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে।
অন্যদিকে রিয়াল মাদ্রিদের বর্তমান তিন লেফট ব্যাকের কাউকেই মনে ধরেনি মরিনহোর। ফারল্যান্ড মেন্ডি থাকেন চোটগ্রস্ত, ফ্রান গার্সিয়া এখনো তরুণ আর আলভেরো কারেরাসের সঙ্গে মনোমালিন্য বেশ কয়েকজন খেলোয়াড়ের। ফলে বাঁ দিকে পরীক্ষিত কাউকে দরকার ছিল রিয়াল মাদ্রিদের। মার্ক কুকুরেয়া পাস মার্ক পেয়েছেন সেই জায়গাতে।
অন্যদিকে চেলসির খোলনলচে বদলে ফেলছেন রিয়াল মাদ্রিদ থেকে বরখাস্ত হওয়া কোচ জাবি আলোনসো। বাঁ দিকে তরুণ কাউকে খুঁজছেন তিনি। যে কারণে কুকুরেয়া কিছুটা পিছিয়ে পড়েন তাঁর পরিকল্পনায়। সময় বুঝেই এক ঢিলে দুই পাখি শিকার করে নিল রিয়াল মাদ্রিদ।
ইয়ামালদের প্রতিপক্ষ কেপ ভার্দে কেমন দল, চিনে নিন