সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা কর্মসূচি, ২০ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান

· Prothom Alo

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অসহায় শিশু রোগীদের পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। ৪০ জন দরিদ্র শিশুর পরিবারের হাতে ৫০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

এ–সংক্রান্ত আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, চলতি বাজেটে সমাজের পিছিয়ে পড়া ও হতদরিদ্র মানুষের কল্যাণে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। বৈষম্যহীন সমাজ গঠনে সরকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছে।

Visit sportnewz.click for more information.

মন্ত্রী আরও বলেন, সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীর হাতে পৌঁছায়, সে জন্য নগদ অর্থের পরিবর্তে ব্যাংক হিসাবের মাধ্যমে অনুদান দেওয়া হচ্ছে। এতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হওয়ার পাশাপাশি দুর্নীতির সুযোগ কমবে। দরিদ্র মানুষের চিকিৎসা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক। এ ছাড়া অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read full story at source