মায়ামিতে চালু হলো টেসলার রোবোট্যাক্সি

· Prothom Alo

যুক্তরাষ্ট্রের অন্যতম যানজটপূর্ণ শহর মায়ামিতে অটোনোমাস ট্যাক্সিসেবা ‘রোবোট্যাক্সি’ চালু করেছে টেসলা। তবে আপাতত শহরের পশ্চিমাঞ্চলের একটি ছোট এলাকায় এ সেবা পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বিষয়টি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পোস্টের সঙ্গে প্রকাশ করা একটি মানচিত্রে রোবোট্যাক্সি সেবার আওতাভুক্ত এলাকাগুলোও দেখানো হয়েছে। টেসলা এখনো সেবাটি আরও কোন কোন এলাকায় সম্প্রসারণ করা হবে বা কবে হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে প্রতিষ্ঠানটির আগের কার্যক্রমের অভিজ্ঞতা বলছে, পর্যায়ক্রমে মায়ামির আরও বিস্তৃত এলাকায় এ সেবা চালু হতে পারে। এর আগে গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের হিউস্টন ও ডালাসে সীমিত পরিসরে রোবোট্যাক্সি সেবা চালু করেছিল টেসলা। এরপর ধাপে ধাপে বিভিন্ন শহরে সেবাটির পরিধি বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। গত মাসে অস্টিনেও সীমিত আকারে শুরু হওয়া রোবোট্যাক্সি সেবা পুরো শহরে সম্প্রসারণ করা হয়েছে।

Visit asg-reflektory.pl for more information.

টেসলার পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের মধ্যেই অরল্যান্ডো, টাম্পা ও ফিনিক্সেও রোবোট্যাক্সি সেবা চালু হতে পারে। তবে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ‘ইলেকট্রেক’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নতুন সেবা চালুর ক্ষেত্রে টেসলার অতীত রেকর্ড খুব একটা ভালো নয়। উল্লেখযোগ্য বিষয় হলো, টেসলার রোবোট্যাক্সিগুলোতে কোনো নিরাপত্তা তদারককারী বা ‘সেফটি মনিটর’ নেই; অর্থাৎ গাড়িগুলো সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলাচল করে। ফলে মায়ামির তীব্র যানজট এড়িয়ে চলাচলের নতুন বিকল্প হিসেবে সেবাটি আগ্রহ তৈরি করলেও এর নিরাপত্তা ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

সূত্র: ম্যাশেবল

Read full story at source