ডেটিং অ্যাপে পরিচয় থেকে বিয়ে, পরিণতি পেল সেই সম্পর্ক

· Prothom Alo

চার বছরের প্রেমের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন বলিউড প্রযোজক অংশুলা কাপুর ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী রোহন ঠাক্কর। গতকাল সোমবার মুম্বাইয়ের তাজ ল্যান্ডস এন্ড-এ ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে হিন্দু রীতিতে সম্পন্ন হয় তাঁদের বিয়ে।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বিয়ের প্রথম ভিডিও। সেখানে দেখা যায়, পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়ছেন নবদম্পতি। হাসি, আনন্দ আর একে অপরের দিকে ভালোবাসাভরা দৃষ্টিতে তাকিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেন তাঁরা।

Visit michezonews.co.za for more information.

আরেকটি ভিডিওতে দেখা যায়, বিয়ের আনুষ্ঠানিক নিবন্ধনও সম্পন্ন করছেন অংশুলা ও রোহন। এদিন অংশুলার পরনে ছিল হালকা গোলাপি-আড়ু রঙের লেহেঙ্গা, আর রোহন পরেছিলেন আইভরি-সোনালি রঙের শেরওয়ানি। বিয়ের নথিতে স্বাক্ষর করার পর পরিবারের এক প্রবীণ সদস্যের আশীর্বাদও নেন নবদম্পতি।

এই আয়োজনে কাপুর পরিবারের প্রায় সবাই উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন অনিল কাপুর, অর্জুন কাপুর, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, মহীপ কাপুর, শানায়া কাপুর, সোনম কাপুর, রিয়া কাপুর, হর্ষবর্ধন কাপুর, শাবানা আজমী ও কারিশমা কাপুর।
পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অর্জুন কাপুর ব্যক্তিগতভাবে সংবাদমাধ্যম ও আলোকচিত্রীদের অনুরোধ করেছিলেন, যেন তাঁরা অনুষ্ঠানস্থলে ভিড় না করেন। কারণ, বিয়েটি একান্তই পারিবারিক পরিসরে রাখতে চেয়েছিলেন তাঁরা। মঙ্গলবার একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গেছে। সেখানে চলচ্চিত্র অঙ্গনের আরও অনেক তারকার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

অংশুলা ও রেহানের সঙ্গে জাহ্নবী ও খুশি কাপুর। ইনস্টাগ্রাম থেকে

বিয়ের উৎসব শুরু হয়েছিল কয়েক সপ্তাহ আগেই। গত ২১ জুন রোহনের পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘মাতা কি চৌকি’। এরপর ছিল মেহেদি অনুষ্ঠান, যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে জাহ্নবী ও খুশি কাপুরের পরিকল্পনায় আয়োজন করা হয় অংশুলার চুড়া ও কালিরা পরানোর অনুষ্ঠানও।

অর্জুন কাপুরসহ বিয়ে ছিলেন কাপুর পরিবারের সদস্যরা। ইনস্টাগ্রাম থেকে

মেহেদি অনুষ্ঠানের পর ইনস্টাগ্রামে দুই বোনকে ধন্যবাদ জানিয়ে অংশুলা লিখেছিলেন, জাহ্নবী ও খুশি তাঁর কল্পনারও বাইরে সুন্দর একটি আয়োজন করেছেন। প্রতিটি ছোট্ট বিষয়েও তাঁদের ভালোবাসা ও যত্নের ছাপ ছিল। ফলে তিনি কোনো দুশ্চিন্তা ছাড়াই পুরো আয়োজন উপভোগ করতে পেরেছেন।

ডেটিং অ্যাপে পরিচয়, বিয়ের পিঁড়িতে বসছেন কাপুর–কন্যাকাপুর পরিবারে বিয়ে, গান গেয়ে চমকে দিলেন বর

অংশুলা ও রোহনের সম্পর্কের শুরু ২০২২ সালে, একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। ২০২৫ সালের জুলাইয়ে সেন্ট্রাল পার্কে অংশুলাকে বিয়ের প্রস্তাব দেন রোহন। সেই মুহূর্তকে ‘জাদুর মতো’ বলে বর্ণনা করেছিলেন অংশুলা।

প্রস্তাবের ছবি প্রকাশ করে তিনি জানিয়েছিলেন, তাঁদের প্রথম কথা হয়েছিল রাত ১টা ১৫ মিনিটে। টানা কয়েক ঘণ্টা কথা বলার পর শুরু হয়েছিল সম্পর্ক। তিন বছর পর একই সময়ের স্মৃতি মনে রেখেই নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে তাঁকে বিয়ের প্রস্তাব দেন রোহন।

অংশুলা ও রেহান। ইনস্টাগ্রাম থেকে

অংশুলার ভাষায়, তিনি রূপকথার গল্পে কখনো খুব একটা বিশ্বাস করতেন না। কিন্তু রোহনের পরিকল্পনা ছিল এতটাই আন্তরিক ও ব্যক্তিগত যে তিনি চোখের জল, হাসি আর আবেগের মধ্যেই ‘হ্যাঁ’ বলে দেন।

প্রযোজক বনি কাপুর ও তাঁর প্রথম স্ত্রী মোনা শৌরি কাপুরের মেয়ে অংশুলা কাপুরকে সর্বশেষ দেখা গেছে ‘দ্য ট্রেইটর্স’–এ।

নিউজ ১৮ অবলম্বনে

Read full story at source