শুধু এক পদের খাবারে কি বেঁচে থাকা সম্ভব

· Prothom Alo

ভাবো তো, সকালের নাশতায় পিৎজা, দুপুরে পিৎজা, আবার রাতেও পিৎজা। তোমার সবচেয়ে প্রিয় খাবারটি যদি প্রতিদিন, প্রতি বেলা খেতে দেওয়া হয়, তবে কেমন লাগবে? প্রথম প্রথম হয়তো দারুণ লাগবে। কিন্তু প্রিয় এই খাবারই যদি সারা জীবন ধরে টানা খেয়ে যেতে হয়, তখন কী ঘটবে? সারা জীবন ধরে শুধু এক ধরনের খাবার খেলে আসলে কী ঘটবে শরীরে?

সহজ কথায় বললে, যতই লোভনীয় খাবার হোক না কেন, সারা জীবন শুধু একটা জিনিস খেলে তা শরীরের জন্য একসময় বিষের মতো কাজ করবে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিশেষজ্ঞ জো অ্যান হ্যাটনার এই বিষয় নিয়ে কাজ করেছেন। তিনি জানান, কেউ যদি ভাবো, আমি ভাত ছাড়া আর কিছুই খাব না, কিংবা শুধু আম খেয়ে বেঁচে থাকব, তবে মস্ত বড় ভুল হবে। কেবল একটিমাত্র ফল, সবজি বা শস্যদানা খেলে আমাদের শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গগুলো একসময় কাজ করা বন্ধ করে দেবে।

Visit newsbetting.club for more information.

আবার কেউ যদি সবজি ভাত বাদ রেখে শুধু মাংস খাওয়া শুরু করে, তবে আরও ঝামেলা। মাংস থেকে শক্তি পাওয়ার জন্য শরীরের একধরনের শর্করা বা কার্বোহাইড্রেটের দরকার হয়। শুধু মাংস খেলে শরীর সেই শর্করা পায় না। তখন সে বাধ্য হয়ে নিজের শক্তি জোগাতে আমাদের শরীরের মাংসপেশিগুলোকেই ভাঙতে শুরু করে। অর্থাৎ শরীর তখন নিজেকেই নিজে খেতে থাকে।

বেতন পান না কোচ, নিজেরাই খাবার কিনে খাচ্ছেন সেনেগাল দলের খেলোয়াড়েরা

তা ছাড়া ফলমূল না খেয়ে যদি আমরা অন্য যেকোনো একটি খাবারের ওপর পুরোপুরি নির্ভর করি, তবে শরীরে ভিটামিন সির চরম অভাব দেখা দেবে। আর ভিটামিন সির অভাবে স্কার্ভি নামের এক মারাত্মক রোগ হয়। এই রোগে মাড়ি দিয়ে রক্ত পড়ে ও শরীরের রোগ প্রতিরোধক্ষমতা একদম কমে যায়।

সস, মেয়নেজ বা চিজ দিয়ে তৈরি করা যেকোনো খাবার টাটকা অবস্থায়ই খেয়ে নেওয়া ভালো

পরিপাক স্বাস্থ্য বা হজমের নানা বিষয় নিয়ে ‘গাট ইনসাইট’ নামে দারুণ একটি বই লিখেছেন বিজ্ঞানী জো অ্যান হ্যাটনার। তিনি এই অদ্ভুত পরীক্ষা নিয়ে সরাসরি সতর্ক করে বলেছেন, ‘আমি এই কাজ করার পরামর্শ ভুলেও কাউকে দেব না।’

মাংসপেশি শক্তপোক্ত রাখার জন্য মোট ৯টি জরুরি অ্যামিনো অ্যাসিড প্রয়োজন। কিন্তু কোনো একটি নির্দিষ্ট সবজি বা ডাল–জাতীয় খাবারে এই ৯টি উপাদান একসঙ্গে পাওয়া যায় না। প্রাচীনকালের মানুষেরা এখনকার মতো ল্যাবরেটরির খাদ্য রসায়ন জানত না। কিন্তু তারা একটা চালাকি করত। তারা বুদ্ধি খাটিয়ে একসঙ্গে কয়েক পদের সবজি আর ডাল মিশিয়ে খেত। যেমনটা আমরা খিচুড়িতে খাই। ফলে শরীর খুব সহজেই সব কটি অ্যামিনো অ্যাসিড পেয়ে যেত।

খাবার হজম হতে কতক্ষণ সময় লাগে

এখন কেউ যদি জেদ ধরে শুধু এক রকমের সবজি খাওয়া শুরু করে, তবে শরীর এই দরকারি অ্যামিনো অ্যাসিডগুলো পাবে না। তখন প্রথমেই তার মাথার চুলের রং হালকা হতে শুরু করবে। আর হাতের নখগুলো একদম নরম হয়ে ভেঙে যাবে। তবে আসল ক্ষতিটা হবে শরীরের ভেতরে। শুধু হাত–পায়ের পেশিই নয়, আমাদের হৃৎপিণ্ড আর অন্য জরুরি অঙ্গগুলোও প্রয়োজনীয় পুষ্টির অভাবে ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। একপর্যায়ে হৃৎপিণ্ড এতটাই ছোট হয়ে যায় যে মানুষ মারাও যেতে পারে। যারা অ্যানোরেক্সিয়া নার্ভোসা নামের একধরনের মানসিক রোগে ভোগে ও ভয়ে খাওয়াদাওয়া একদম কমিয়ে দেয়, তাদের ক্ষেত্রে এমনটাই ঘটে।

সবজি বাদ দিয়ে কেউ যদি ভাবে সে শুধু রুটি বা পাস্তা খেয়েই দিন পার করে দেবে, তবে হিতে বিপরীত হবে। অ্যামিনো অ্যাসিডের অভাবে তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো একে একে কাজ করা বন্ধ করে দেবে। তার সঙ্গে দেখা দেবে স্কার্ভি নামের এক ভয়ংকর রোগ। ১৯৪০ সালে ব্রিটেন আর যুক্তরাষ্ট্রের কিছু বন্দীর ওপর জোর করে একধরনের পরীক্ষা চালানো হয়েছিল। সেখান থেকে জানা যায়, শরীরে ভিটামিন সির অভাব হলে এক থেকে আট মাসের মধ্যে স্কার্ভি রোগ দেখা যায়। এই রোগ হলে প্রথমে শরীর একদম ঝিমিয়ে পড়ে আর হাড়ের ভেতর তীব্র ব্যথা শুরু হয়। এরপর সারা শরীরে পুঁজভর্তি ক্ষত তৈরি হয়, জন্ডিস ও প্রচণ্ড জ্বর আসে এবং একসময় মাড়ি পচে সব দাঁত পড়ে গিয়ে মানুষ মারা যায়।

তাই পুষ্টিবিদদের সোজা কথা, সবজি হোক বা মাংস, সারা জীবন শুধু এক পদের খাবার খেয়ে বেঁচে থাকার এই চেষ্টা শরীরের জন্য চরম বিপদ ডেকে আনবে। সুস্থ, সবল ও চনমনে থাকতে হলে আমাদের পাতে সব ধরনের পুষ্টিকর খাবারই রাখতে হবে।

সূত্র: লাইভ সায়েন্সভুল করে আবিষ্কার করা জনপ্রিয় ১০ খাবার

Read full story at source