ইলিশের ঘাটে এখন পাঙাশের ভিড়

· Prothom Alo

চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাট এখন ইলিশের বদলে বড় বড় পাঙাশের দখলে। জেলেরা চাঁদপুরের পদ্মা–মেঘনা নদী থেকে ধরে এনে চাঁদপুর মাছ ঘাটের আড়তদারের কাছে বিক্রি করছেন এসব পাঙাশ। প্রতিদিন বিশাল বিশাল আকারের এক থেকে দেড় শ পাঙাশ কেনাবেচা চলছে এই ঘাটে। এই ঘাটে একসময় ইলিশ কিনতেই ভিড় জমত। ইলিশ কিনতে আসা অনেকে এখন বড় একটি ইলিশের দামে বড় একটি পাঙাশ নিয়ে ফিরছেন। এই বাজারের পাঙাশের বড় আড়তদার মো.হাসান জানান, বেশ কয়েক দিন ধরে ইলিশের চাহিদা মেটাচ্ছে নদীর পাঙাশ। কারণ, নদীতে জেলেদের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ। বাজারের মাছ ব্যবসায়ী নবীর হোসেন বলেন, নদীতে ইলিশ কমে যাওয়া পাঙাশই এখন রক্ষা করছে তাঁদের। প্রবীণ মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, চাঁদপুরের পদ্মা–মেঘনায় কয়েক দিন ধরে যেভাবে পাঙাশ ধরা পড়ছে, এতে মনে হয় নদীতে অনেক পাঙাশ রয়েছে। তবে বড় পাঙাশের পাশাপাশি জেলেরা ছোট ছোট অনেক পাঙাশও ধরে বাজারে তুলছেন। ছোট পাঙাশ ধরা বন্ধ না হলে আগামীতে ইলিশের মতো নদীতে পাঙাশও থাকবে না বলে আশঙ্কা আনোয়ার হোসেনের।

Visit casino-promo.biz for more information.

চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটের আড়তে সারি সারি বড় আকারের নদীর পাঙাশ। ইলিশের তুলনায় কম দামে মিলছে বলে ক্রেতাদের আগ্রহ এখন এই মাছেই।পদ্মা–মেঘনা নদী থেকে ধরা বড় পাঙাশ নৌকা থেকে নামিয়ে আড়তে তুলছেন জেলেরা। প্রতিদিনই ঘাটে বড় আকারের পাঙাশের সরবরাহ বাড়ছে।আড়তে পাঙাশের ওজন ও দরদাম নিয়ে ব্যস্ত ব্যবসায়ী ও ক্রেতারা। আকারভেদে প্রতি কেজি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে নদীর পাঙাশ।ইলিশ কিনতে এসে বড় একটি পাঙাশ নিয়েই ফিরছেন অনেক ক্রেতা। বাজারে ইলিশের উচ্চমূল্য পাঙাশের চাহিদা বাড়িয়েছে।চাঁদপুর মাছ ঘাট আড়ত এখন সরগরম পাঙাশ বেচাকেনায়। ব্যবসায়ীদের ভাষ্য, কয়েক দিন ধরে নদীতে ইলিশের তুলনায় পাঙাশই বেশি ধরা পড়ছে।বড় পাঙাশের পাশাপাশি ছোট আকারের পাঙাশও বাজারে উঠছে। ব্যবসায়ীদের আশঙ্কা, অপরিণত মাছ ধরা বন্ধ না হলে ভবিষ্যতে নদীতে পাঙাশেরও সংকট দেখা দিতে পারে।বাজারে ইলিশের সঙ্গে বড় আকারের পাঙাশ মাছ। বাজারে অন্যান্য মাছের সঙ্গে নদীর বড় পাঙাশ। নদী থেকে ধরে এক জেলে পাঙাশ মাছ বাজারে নিচ্ছেন।

Read full story at source