রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২৯ জন গ্রেপ্তার, মামলা ৩০: ডিএমপি

· Prothom Alo

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ২৪ ঘণ্টায় রাজধানীতে নিয়মিত অভিযান চালিয়ে ৫২৯ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ সময়ে তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩০টি মামলা করা হয়েছে।

Visit esporist.org for more information.

গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল বুধবার রাত ১২টা পর্যন্ত সময়ে এসব অভিযান চালানো হয়। আজ বৃহস্পতিবার ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ৩৯ জন, ওয়ারীতে ৮৩ জন, মতিঝিলে ৫৩ জন, তেজগাঁওয়ে ৬৭ জন, মিরপুরে ১৩৩ জন, গুলশানে ৫৬ জন, উত্তরায় ৫৪ জনসহ গোয়েন্দা বিভাগ ৮ জন ও সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেপ্তার করেছে।

ডিএমপি বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ৩৬৭টি ইয়াবা বড়ি, ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৭টি গুলি, ৬টি মুঠোফোন ও ১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিএমপি।

Read full story at source