চিন্তা, যুক্তি ও মতবিনিময়ের গুরুত্বপূর্ণ মাধ্যম পাঠচক্র

· Prothom Alo

বর্তমান বিশ্বে একটি দেশের ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সক্ষমতা ও কূটনৈতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সমসাময়িক বিশ্বকে বুঝতে জিওপলিটিকস সম্পর্কে জ্ঞান অর্জনের বিকল্প নেই।

Visit fish-roadgame.com for more information.

ভোলা বন্ধুসভার পাঠচক্রের আসরে এ কথা বলেন উপদেষ্টা নাজমুস সাকিব। গত ৩১ জুলাই অনুষ্ঠিত এ পাঠচক্রের বিষয় ছিল জিওপলিটিক্স বা ভূরাজনীতি। পাঠ আলোচনায় বন্ধুরা ভূরাজনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

উপদেষ্টা মো. আশরাফুল বলেন, বিশ্বরাজনীতির পরিবর্তিত বাস্তবতায় তরুণদের আন্তর্জাতিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা, বৈশ্বিক শক্তির ভারসাম্য এবং ভূকৌশলগত বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতন হওয়া জরুরি। নিয়মিত পড়াশোনা ও তথ্যভিত্তিক আলোচনার মাধ্যমে এ বিষয়ে গভীর ধারণা তৈরি করা সম্ভব।

ভোলা বন্ধুসভার পাঠচক্রের আসর।

সভাপতি মো. সুমন বলেন, পাঠচক্র শুধু বই পড়ার আয়োজন নয়; এটি চিন্তা, যুক্তি ও মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এমন আয়োজন সদস্যদের সমসাময়িক বিষয় সম্পর্কে সচেতন এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে।

সাধারণ সম্পাদক নাঈমুর রহমান বলেন, ভোলা বন্ধুসভা নিয়মিত পাঠচক্র, আলোচনা ও জ্ঞানভিত্তিক কার্যক্রমের মাধ্যমে সদস্যদের দক্ষতা ও দৃষ্টিভঙ্গি সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

আলোচনা শেষে উপস্থিত সদস্যরা জিওপলিটিকসের বিভিন্ন দিক নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে পাঠচক্রের সমাপ্তি হয়।

Read full story at source