আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা মিত্র: বিএনপির এমপি নাছির চৌধুরী
· Prothom Alo

অচিরেই বিএনপির সঙ্গে আওয়ামী লীগ মিশে যাবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-২ আসনের (দিরাই ও শাল্লা) সংসদ সদস্য (এমপি) নাছির উদ্দীন চৌধুরী। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র। আমরা তাদেরকে নিয়ে একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি। অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে।’
দিরাই পৌরসভার থানা পয়েন্টে বৃহস্পতিবার বিকেলে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ কথা বলেন। ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অপ্রতিরোধ্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক সমাবেশের আয়োজন করে দিরাই উপজেলা ও পৌর বিএনপি।
Visit betsport.cv for more information.
স্থানীয় বিএনপির রাজনীতিতে নাছির চৌধুরীর পারিবারিক বিরোধ প্রকাশ্য রূপ নিয়েছে। আগামী শনিবার তাঁর ভাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুক চৌধুরী উপজেলা সদরে দলীয় নেতা–কর্মীদের নিয়ে পৃথক সমাবেশ ডেকেছেন।
এ প্রসঙ্গে সমাবেশে নাছির চৌধুরী বলেন, ‘আজকের এই সমাবেশই বিএনপির মূল সমাবেশ। এর বাইরে বিএনপির আর কোনো সমাবেশ নেই। আগামী ৮ তারিখে বিএনপির নামে যারা আলাদা সমাবেশ করতে চাচ্ছে, তারা মূলত দলে বিভক্তি আনতে চায়। এদের সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে।’
ছোট ভাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুক চৌধুরী প্রসঙ্গে ৭৫ বছর বয়সী নাছির চৌধুরী বলেন, ‘আমার কোনো ভাই নেই, আমি একা। এমনকি আমার বাসাও কেড়ে নেওয়া হয়েছে। যারা দলের নাম ভাঙিয়ে চুরি-দুর্নীতি করার সুযোগ পাচ্ছে না, তারাই মূলত আমার বিরুদ্ধে এসব মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।’
নাছির উদ্দীন চৌধুরী, সংসদ সদস্য, সুনামগঞ্জ-২ আসনআজকের এই সমাবেশই বিএনপির মূল সমাবেশ। এর বাইরে বিএনপির আর কোনো সমাবেশ নেই। আগামী ৮ তারিখে বিএনপির নামে যারা আলাদা সমাবেশ করতে চাচ্ছে, তারা মূলত দলে বিভক্তি আনতে চায়।নাছির চৌধুরী আরও বলেন, ‘আমি নাকি লাখ লাখ টাকা লুটপাট করে খাচ্ছি। যারা এসব কথা বলে, তাদেরকে প্রশ্ন করুন—আসলে কত টাকা বাজেট এসেছে? প্রয়োজন হলে ইউএনওর কাছে গিয়ে খোঁজ নিন।’
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরে প্রবীণ এই সংসদ সদস্য বলেন, ‘আমি যতদিন জীবিত আছি, কাউকে কোনো প্রকার দুর্নীতি করার সুযোগ দেব না।’
উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রশিদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা বিএনপির সদস্য ফারুক সরদার, সাব্বির মিয়া, মুজিবুর রহমান, নুরুল হক তালুকদার, আবু সাঈদ চৌধুরী, সজীব রশিদ চৌধুরী, নাছির চৌধুরীর স্ত্রী পারভিন চৌধুরী প্রমুখ।