জুলাই গণ–অভ্যুত্থান দিবসে সাভার বন্ধুসভার দোয়া মাহফিল
· Prothom Alo

জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে সব শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে সাভার বন্ধুসভা। ৫ আগস্ট, বাদ আসর সাভারের ব্যাংক কলোনি এলাকার ইক্বরা ইন্টারন্যাশনাল তাহফিজ মাদ্রাসায় এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই–আগস্টের আন্দোলনে নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা ও কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়। উপস্থিত ছিলেন সাভার বন্ধুসভার সভাপতি জয়নুল আবেদীন, উপদেষ্টা মুস্তাফিজুর রহমান ও বন্ধু মিরাজুল ইসলাম।
Visit rouesnews.click for more information.
বক্তব্য দেন সাভার বন্ধুসভার সভাপতি জয়নুল আবেদীনএ সময় আরও উপস্থিত ছিলেন ইক্বরা ইন্টারন্যাশনাল তাহফিজ মাদ্রাসার চেয়ারম্যান ও প্রিন্সিপাল সাব্বির আহম্মেদ শাহিন, মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা। দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
সাভার বন্ধুসভার বন্ধুরা জানান, দেশের জন্য আত্মত্যাগকারী সব শহীদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং আহত ব্যক্তিদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানাতেই আমাদের এ উদ্যোগ।