সালাহর পথ ধরে এবার তুরস্কের লিগে লুকাকুও

· Prothom Alo

তুরস্কের ফুটবল তাহলে আরও এক বড় তারকাকে পাচ্ছে নিজেদের লিগে। দিনকয়েক আগেই মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ লিভারপুল ছেড়ে ত্রাবজোনস্পোরে যোগ দিয়ে বড় চমক দিয়েছিলেন। এবার সেই একই পথ ধরে তুরস্কে পাড়ি জমাচ্ছেন বেলজিয়ামের স্ট্রাইকার রোমেলু লুকাকুও।

Visit turconews.click for more information.

সালাহ কেন লিভারপুল ছেড়ে তুরস্কের চতুর্থ জনপ্রিয় ক্লাবে গেলেন

ইতালির পত্রিকা ‘লা গাজেত্তা দেল্লো স্পোর্ত’-এর প্রতিবেদন বলছে, ফেনারবাচের সঙ্গে লুকাকুর কথাবার্তা প্রায় চূড়ান্ত। আগামী এক-দুই দিনের মধ্যেই চুক্তি সম্পন্ন হতে পারে। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড ইতিমধ্যে ইতালির ক্লাব নাপোলি ছেড়ে তুরস্কে যাওয়ার প্রাথমিক সম্মতি দিয়েছেন।

ফেনারবাচের সঙ্গে লুকাকুর দুই বছরের চুক্তি হওয়ার কথা শোনা যাচ্ছে। বোনাসসহ তাঁর বার্ষিক বেতন হবে ১ কোটি ইউরো। নতুন মৌসুম সামনে রেখে দ্রুততম সময়ের মধ্যেই এই বেলজিয়ান তারকাকে দলে পেতে চায় তারা। চুক্তি সম্পন্ন করতে ফেনারবাচেকে ১ কোটি থেকে ১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফি দিতে হবে।

বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে লুকাকু- ডি ব্রুইনার উদযাপন

নাপোলিও ছেড়ে দিতে প্রস্তুত লুকাকুকে। এতে তাদের বেতনকাঠামোর বড় চাপও কমবে। নাপোলিতে তাঁর বার্ষিক বেতন ছিল ১ কোটি ১০ লাখ ইউরো। এই অর্থ সাশ্রয় হলে নতুন খেলোয়াড় কিনতে সুবিধা পাবে ক্লাবটি।

এই দলবদলে লাভবান হচ্ছে ইংল্যান্ডের ক্লাব চেলসিও। ২০২৪ সালে নাপোলি যখন লুকাকুকে কিনেছিল, তখন চুক্তিতে একটি শর্ত রাখা হয়। ভবিষ্যতে তাঁকে অন্য ক্লাবে বিক্রি করা হলে সেই অর্থের ৪০ শতাংশ পাবে চেলসি।

২০২৪ সালে নাপোলিতে যোগ দিয়ে প্রথম মৌসুমেই দলকে সিরি আ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লুকাকু। এখন ফেনারবাচেতে যোগ দিলে ইউরোপের শীর্ষ আসর চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পাবেন। তুরস্কের ক্লাবটি বর্তমানে এই প্রতিযোগিতার বাছাইপর্বে খেলছে।

Read full story at source