আমলাতন্ত্র ও ব্যবসা খাতের বড় কর্তাদের তুষ্ট করার চেষ্টায় সরকার: মাহফুজ আলম
· Prothom Alo

ক্ষমতাসীন বিএনপি সরকার আমলাতন্ত্র ও ব্যবসা খাতের বড় কর্তাদের তুষ্ট করার নীতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলম। তাঁর অভিযোগ, ছোট ও মাঝারি খাতের ব্যবসায়ী এবং বেসরকারি কর্মজীবীদের ভবিষ্যৎ পরিবর্তনের কোনো অর্থনৈতিক রূপরেখা সরকারের নেই।
আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা বলেন মাহফুজ আলম। তিনি বলেন, ‘চা–শ্রমিকদের ন্যায্য দাবির মিছিলে হামলা হচ্ছে, অথচ তাঁদের চাহিদার তুলনায় বড় চাহিদার লোকদের তুষ্ট করা হচ্ছে।’
Visit betsport24.es for more information.
ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেছেন, জনগণের বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, বাড়তি দ্রব্যমূল্য এবং নিরাপত্তার সংকট সমাধান না করে বড় কর্তাদের তুষ্ট করার নীতি অর্থহীন। জনগণের বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, বাড়তি দ্রব্যমূল্য ও নিরাপত্তার সংকট সমাধান না করে বড় কর্তাদের তুষ্ট করার অর্থহীন নীতি সম্পদের বৈষম্য বাড়াবে কেবল। এ ছাড়া জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় আসা সরকারের প্রধান কাজ জনগণকে তুষ্ট করা, গুটিকয়েক ব্যক্তি বা গোষ্ঠীকে নয়।
অর্থনৈতিক ব্যবস্থা ও প্রতিষ্ঠান সংস্কারের দাবি তুলে মাহফুজ আরও লেখেন, বৈষম্য কমানোর নীতি বাস্তবায়ন করতে হবে। বৈষম্য কমলে বাস্তবিক ও ভারসাম্যপূর্ণ উন্নয়ন হয়, এ নীতি পরীক্ষিত।