পোলকা ডটের ফুরফুরে রেট্রো লুকে ভাবনা

· Prothom Alo

অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও আলাদা পরিচয় তৈরি করেছেন আশনা হাবিব ভাবনা। কখনো শাড়ি, কখনো গাউন—বিভিন্ন সাজে ভিন্ন ভিন্ন আবহে ধরা দেন তিনি। এবার রেট্রো আমেজের লুকে যেন আরও আকর্ষণীয় হয়ে উঠলেন এই অভিনেত্রী।

Visit freshyourfeel.org for more information.

ফ্যাশনের ট্রেন্ড আসে, আবার সময়ের সঙ্গে হারিয়েও যায়। তবে কিছু নকশা কখনো পুরোনো হয় না। ভাবনার সাম্প্রতিক লুকে তেমনই চিরন্তন পোলকা ডট ফিরে এসেছে নতুন আভিজাত্য আর সফট রোমান্টিক আবহ নিয়ে।

তাঁর এই সাজ মনে করিয়ে দেয়, স্টাইল মানেই সব সময় জাঁকজমক নয়; কখনো একটি ক্ল্যাসিক নকশা, পরিমিত সাজ আর স্বতঃস্ফূর্ত হাসিই একটি লুককে করে তুলতে পারে সবার থেকে আলাদা।

ভাবনার পরনে রয়েছে সাদা পোলকা ডট প্রিন্টের কালো রঙের ফুলহাতা ম্যাক্সি ড্রেস। ফ্লেয়ার দেওয়া পোশাকটির কাট ও নকশায় ফুটে উঠেছে রেট্রো আমেজ, যা তাঁর লুকে এনেছে ফুরফুরে ও রোমান্টিক আবহ।

মেকআপে নিখুঁত ডিউই বেসের সঙ্গে চোখে টানা উইংড আইলাইনার, কাজল ও মাশকারার ব্যবহারে চোখকে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে। গালে রয়েছে হালকা পিচ ব্লাশ, ঠোঁটে গ্লসি ন্যুড লিপস্টিক।

চুলগুলো ছেড়ে রাখা হয়েছে সফট ওয়েভে। কানে শোভা পাচ্ছে ড্রপ পার্ল ইয়ার রিং, আর নাকে এক পাথরের নাকফুল। সবশেষে পায়ে পরা বারগান্ডি রঙের পয়েন্টেড-টো পাম্প শু পুরো ফটোশুট লুকে যোগ করেছে পরিপাটি এক ফিনিশিং টাচ।

ছবি: ইন্সটাগ্রাম

Read full story at source