ঋণখেলাপি হওয়ায় পদ হারালেন রিহ্যাব সভাপতি

· Prothom Alo

ঋণখেলাপি হওয়ায় পদ হারালেন আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি মো. আলী আফজাল। আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এক নির্দেশনায় রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা করেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, রিহাবের সভাপতি মো. আলী আফজাল বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদন অনুযায়ী ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে ঋণখেলাপি হওয়ায় বাণিজ্য সংগঠন আইন ২০২২–এর ধারা ২৩ (১) (খ) অনুযায়ী তাঁর সভাপতি পদ শূন্য হিসেবে ঘোষণা করা হলো।

Visit casino-promo.biz for more information.

বিষয়টি জানতে চাইলে বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার প্রথম আলোকে বলেন, ‘রিহ্যাব সভাপতি আলী আফজাল ঋণখেলাপি, সেই তথ্য আমরা গতকাল রোববার পেয়েছি। তারপর আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।’

রিহ্যাব সভাপতি মো. আলী আফজাল এমন সময়ে পদ হারালেন যখন তাঁর বিরুদ্ধে বেশ কিছু অনিয়মের তদন্ত করছে বাণিজ্য মন্ত্রণালয়। রিহ্যাবের সহসভাপতি মোহাম্মদ আক্তার বিশ্বাসসহ পরিচালনা পর্ষদের ১০ জন সদস্য গত ২৬ জুলাই বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক বরাবর একটি আবেদন করেন। এতে বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি ও সিনিয়র সহসভাপতি বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ ১২টি বিষয়ে অভিযোগ করা হয়।

অভিযোগের বিষয়ে গত ৩০ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ে শুনানি করেন যুগ্ম সচিব মো. মোস্তফা জামাল হায়দার। শুনানি শেষে সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ দিনের জন্য স্থগিত করা হয়। এ ছাড়া সভায় যুগ্ম সচিব রিহ্যাব সভাপতিকে ১৫ দিনের মধ্যে অভিযোগকারীদের সঙ্গে আলাপ–আলোচনা করার পরামর্শ দেন। বাণিজ্য মন্ত্রণালয়ের এই নির্দেশনার পর গত ১ আগস্ট র‍্যাডিসন হোটেলে এজিএম হয়নি। এমনকি ১২-১৫ আগস্ট গ্রীষ্মকালীন আবাসন মেলার আয়োজনও সাময়িকভাবে স্থগিত হয়ে যায়।

গত ১৯ আগস্ট রিহ্যাবের বর্তমান পরিচালনা পর্ষদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করে বাণিজ্য মন্ত্রণালয়। দুই সদস্যের এই কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। সেই অভিযোগের বিষয়ে গতকাল রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে শুনানি ছিল। তবে সদ্য বিদায়ী সভাপতি সময় চাইলে শুনানি পিছিয়ে যায়।

Read full story at source