অসুস্থ হয়ে আরেক কারাবন্দীর মৃত্যু

· Prothom Alo

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) আরেক বন্দী অসুস্থ হয়ে মারা গেছেন। আজ রোববার বিকেল চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সুজন (৪৬) নামের ওই কারাবন্দীর মৃত্যু হয়।

Visit asg-reflektory.pl for more information.

কারা সূত্রে জানা যায়, অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী আলামিনসহ কয়েকজন কারারক্ষী সুজনকে রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বিকেল চারটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কারা সূত্র জানায়, রামপুরা থানার ৫২৯৫/২৬ (সিআর) মামলায় পু:আ:-৮৯ ধারায় বন্দী ছিলেন সুজন। তিনি কিশোরগঞ্জের নিকলী উপজেলার গোড়াই গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে।

Read full story at source