আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব পদে লিখিত পরীক্ষার সময়সূচি জানাল পিএসসি

· Prothom Alo

আইন মন্ত্রণালয়ের ‘সহকারী সচিব (ড্রাফটিং)’ পদে লিখিত পরীক্ষার তারিখ ও সময় প্রকাশ করা হয়েছে। পরীক্ষা পরিচালনা করবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

Visit turconews.click for more information.

২৫ অক্টোবর পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে আগামী ৪ নভেম্বর। ঢাকার আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ৪১০ পরীক্ষার্থী অংশ নেবেন।

দুর্গাপূজায় বর্ধিত ছুটির প্রজ্ঞাপন, ছুটিতে যা যা খোলা থাকবে

পরীক্ষার দিন ও সময়

প্রতিদিন দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষা হবে ১০০ নম্বরের:

  • ২৫ অক্টোবর (রোববার): সাধারণ বাংলা ও সাধারণ ইংরেজি।

  • ২৭ অক্টোবর (মঙ্গলবার): বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, সাধারণ গণিত ও বিজ্ঞান।

  • ২৯ অক্টোবর (বৃহস্পতিবার): দেওয়ানি আইন।

  • ১ নভেম্বর (রোববার): ফৌজদারি আইন।

  • ২ নভেম্বর (সোমবার): আন্তর্জাতিক চুক্তি ও আইন।

  • ৪ নভেম্বর (বুধবার): সাংবিধানিক আইন।

নেদারল্যান্ডস উচ্চশিক্ষায় দিচ্ছে স্কলারশিপ, আবেদন যেভাবে

জরুরি নির্দেশাবলি

–পরীক্ষার্থীদের প্রতিটি বিষয়ের জন্য আলাদা উত্তরপত্র ব্যবহার করতে হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে কেন্দ্রে ঢুকতে হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কাউকে ঢুকতে দেওয়া হবে না। প্রথম দুই ঘণ্টা কক্ষ থেকে বের হওয়া যাবে না।

–পরীক্ষায় প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। হলে ঘড়ি, মুঠোফোন বা কোনো ইলেকট্রনিক যন্ত্র আনা যাবে না। তবে গণিত পরীক্ষার দিন সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

–প্রতিবন্ধী প্রার্থীরা শ্রুতলেখকের জন্য ১৫ অক্টোবরের মধ্যে পিএসসিতে আবেদন করতে পারবেন। প্রবেশপত্র পাওয়া যাবে পিএসসির ওয়েবসাইটে ।

বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নে ১ হাজার কোটি টাকার ঋণ, সর্বোচ্চ ১০ লাখ যেভাবে পাবেন

Read full story at source