সন্ধ্যায় সারা দিনের খবর
· Prothom Alo
শুভসন্ধ্যা। আজ শনিবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:
রিসোর্টে পুড়ে মারা গেলেন পরিবারের ৬ জন, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
কক্সবাজারের ইনানীতে আগুনে পুড়ে যাওয়া রির্সোট। আজ শনিবার সকালেপরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ছুটি কাটাতে কক্সবাজার গেছেন মো. আশিকুল ইসলাম। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা ও স্ত্রীর ছোট বোন লায়লা জাহান নাবিলাসহ পরিবারের অন্য সদস্যরা। আজ শনিবার সকালে তাঁদের থাকার রিসোর্টে লাগা আগুনে সেই ছুটি পরিণত হয়েছে বিষাদে।
Visit livefromquarantine.club for more information.
প্রধানমন্ত্রী হাসপাতাল পরিদর্শনে গিয়ে দেখেন কক্ষে ধূমপান করছেন চিকিৎসক, পরে বরখাস্ত
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শন করেন। ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনে গিয়ে সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে নিজের কক্ষে ধূমপান করতে দেখেন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ওই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে বিদ্রূপ করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার জর্জিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারে ইরানের প্রেসিডেন্ট পদের সমালোচনা করতে গিয়ে মুসলিম বিশ্বে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করেছেন।
মেসি-পরবর্তী যুগের শুরুতে প্রতিপক্ষ চূড়ান্ত আর্জেন্টিনার
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। মেসি অবসর নেওয়ার পর তাঁর সামনে এখন দল পুর্নগঠনের চ্যালেঞ্জমেসি-পরবর্তী যুগ! গত আগস্টে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই কথাটা বেশ আলোচিত হচ্ছে। মাঠে সেই সময়টা শুরু হচ্ছে নভেম্বরে ফিফা আন্তর্জাতিক আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ দিয়ে।
মা-বাবার সঙ্গে ছোট্ট আনায়া, দেখুন মিষ্টি মুহূর্তের ছবি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর মেয়ে আনায়া। মেয়ের প্রথম জন্মদিনে গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েকে ঘিরে তাঁর ভালোবাসা, আনন্দ আর বাবা হওয়ার অনুভূতির কথা জানান। এবার তাঁর স্ত্রী শাম্মা দেওয়ান পরিবারের ছবি পোস্ট করেছেন। মা-বাবার সঙ্গে ছোট্ট আনায়ার মিষ্টি মুহূর্তের ছবিগুলো দেখে নিতে পারেন।