তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

· Prothom Alo

আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে রাজনৈতিক সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

Visit afsport.lat for more information.

আইনসভায় আইন প্রণয়নের মাধ্যমে, অর্থাৎ সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে বলে জানান মন্ত্রী। বিএনপির আন্দোলন তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি পুনঃপ্রবর্তনের জন্য ছিল জানিয়ে মন্ত্রী বলেন, সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে এটি পুনঃপ্রতিষ্ঠা করবে।

আজ রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে অনেক বছর পর শান্তিপূর্ণভাবে, সম্প্রীতির সাথে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের দুর্গাপূজা উদ্‌যাপন হয়েছে। আমরা ধর্মীয় সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি।’

শারদীয় দুর্গোৎসবকে উৎসবমুখর ও নিরাপদ করতে বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সাংবাদিকদের ও জনগণকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শক্তির অপপ্রয়াস প্রথম থেকেই ছিল। তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে চায় এবং ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এটি তাদের কৌশল। সরকার কোনো অপশক্তিকে, কোনো ফ্যাসিস্টকে ছাড় দেবে না।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে প্রত্যর্পণ চুক্তি মেনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে। তবে এখনো সাড়া পাওয়া যায়নি।

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাজেকের পরিস্থিতি

পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, বলেছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পাহাড়ে কয়েকটি সশস্ত্র ও রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে। পর্যটন মৌসুমকে কেন্দ্র করে কোনো কোনো এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা হয়। এসব পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

গোপালগঞ্জে হামলা

গোপালগঞ্জের একটি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতা–কর্মীর মিছিল করার চেষ্টার সময় পুলিশের ওপর হামলার বিষয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। এ বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনাটি সরকারের নজরে এসেছে। ভিডিও দেখে শনাক্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী

Read full story at source