কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: অভিযুক্ত কিশোরকে খালার বাড়ি থেকে গ্রেপ্তার

· Prothom Alo

কুষ্টিয়ায় দিনদুপুরে বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে কুষ্টিয়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রাতেই তাকে কুষ্টিয়া মডেল থানায় নেওয়া হয়।

Visit newssport.cv for more information.

আজ সকাল সাড়ে আটটার দিকে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) ফয়সাল মাহমুদ প্রথম আলোকে বলেন, ছুরিকাঘাতের ঘটনার পরপরই পুলিশের একাধিক দল মাঠে অভিযান চালাতে থাকে। বিভিন্ন কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তকে শনাক্ত ও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে রাত সাড়ে ১২টার দিকে পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেখানে সে তার খালার বাড়িতে পালিয়ে ছিল।

এই পুলিশ কর্মকর্তা বলেন, রাতেই কিশোরের বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টার উদ্দেশ্যে গুরুতর জখম করার অভিযোগে মামলা হয়েছে। মামলার একমাত্র আসামি অভিযুক্ত কিশোর। আজ মঙ্গলবার তাকে আদালতে নেওয়া হবে।

কলবেল চেপে বাসার সামনে অপেক্ষায় ছিল স্কুলছাত্রী, পেছন থেকে একের পর এক ছুরিকাঘাত

গতকাল সোমবার বেলা একটা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের একটি বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা হয়। সে দশম শ্রেণির শিক্ষার্থী। স্কুল থেকে নির্বাচনী পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পর ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর সময় এক কিশোর পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার শরীরের অন্তত ছয়টি স্থানে আঘাতের চিহ্ন আছে।

ওই স্কুলছাত্রীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, সে আপাতত শঙ্কামুক্ত।

ঘটনার পর পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত কিশোরকে শনাক্ত করে। তাকে আটক করতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে কাউকে পায়নি। ঘটনার পর বাড়িতে তালা দিয়ে পরিবারের সদস্যরা চলে যায়।

স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর শনাক্ত, বাড়িতে ঝুলছে তালা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত কিশোরের বাবা ও একমাত্র বড় ভাই প্রবাসে থাকেন। ওই কিশোর মায়ের সঙ্গে বাড়িতে থাকে। সে দশম শ্রেণির ছাত্র।

Read full story at source